বাংলাদেশ

মেধার মিলনমেলা

নালিতাবাড়ীতে শাহীন স্কুলের জমকালো বৃত্তি সংবর্ধনা

Icon
নালিতাবাড়ী,শেরপুর
প্রকাশঃ জানুয়ারী ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে শাহীন স্কুল নালিতাবাড়ী শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল গফুর, নির্বাহী পরিচালক, জামালপুর জেলা ও আঞ্চলিক প্রধান (উত্তরাঞ্চল)।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহীন স্কুলের বিভিন্ন শাখার পরিচালকরা। সভাপতিত্ব করেন নালিতাবাড়ী শাখার পরিচালক হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক দূর্জয় আহমেদ রবিন ও মো. আবু সাঈদ ইমন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগায়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ও বার্ষিক পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করেন।

বাংলাদেশ

আরও দেখুন
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ দম্পতি নিহত

  পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী ও তাদের এক শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টার দিকে বুড়িমারী - লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে পাটগ্রাম পৌরসভার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩২) এবং তাদের ৪ মাস বয়সী ছেলে সন্তান আব্দুল্লাহ আল হুজাইফা। জানা গেছে, শরিফুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি এলাকার মনসাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পাটগ্রামে পদক্ষেপ এনজিওতে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তারা। সকাল সাড়ে ৬টার দিকে মির্জারকোট এলাকায় পৌঁছালে বুড়িমারী স্থলবন্দরগামী একটি অজ্ঞাত খালি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমাইয়া আক্তার নিহত হন। গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলাম ও তাদের শিশু সন্তানকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যান। একই ঘটনায় তাদের আরেক সন্তান শোয়াইব হোসেন (১০) গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। বড়খাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নিহতদের মরদেহ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অজ্ঞাত ট্রাকটি শনাক্তে করে আটকের চেষ্টা চলছে।

লালমনিরহাট প্রতিনিধি মার্চ ১৭, ২০২৬ 0

ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন ফেরদাউস আলম

সৈয়দপুরে সাবেক ছাত্রলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পেলেন ৮শ' ৫৫ পরিচ্ছন্নতাকর্মী

পঞ্চগড়ের বোদায় ৩ দিনব্যাপী বারুণী স্নান শুরু

  পঞ্চগড়ের বোদায় নিজেকে পাপমুক্ত করে পরিশুদ্ধ ও পুণ্যতা এবং পিতা মাতার আত্মার শান্তির আশায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী ধর্মীয় বারুণী স্নান উৎসব। মঙ্গলবার (১৭ মার্চ) সূর্যোদয়ের পর থেকেই বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী করতোয়া নদীতে উত্তর স্রোতা পানিতে ওই স্নানোৎসব শুরু হয়। চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতিবছর করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে এই গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। প্রতিবছর স্থানীয় গঙ্গা মন্দির কমিটি বারুণী স্নানোৎসবের আয়োজন করে। এ সময় সনাতন হিন্দুধর্মাবলম্বীরা স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পূজা অর্চনা করেন। এখানে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বিভিন্ন বয়সী হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী মানুষজন স্নান ও পূজা অর্চনা করেন। স্নান উপলক্ষ্যে এখানে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী বারুণী মেলা। এখানে নাগরদোলা, মোটরসাইকেল খেলাসহ বিভিন্ন বিনোদনেরও আয়োজন করা হয়েছে। এ বারুণী স্নান চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দেবীগঞ্জের দণ্ডপাল থেকে বোয়ালমারী বারুণী স্নানে পরিবারের সবাইকে নিয়ে এসেছেন সৌমিক অধিকারী, তিনি বলেন, ‘দেহ ও মনকে পরিশুদ্ধ করতে এখানে প্রতিবছর আসা হয়। পরিবারের সবাই মিলে স্নান করি এবং পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় পূজা অর্চনা করি।’ নীলফামারীর ডোমার থেকে স্নান করতে এসেছেন প্রমিলা রানী। তিনি বলেন, ‘বাপ-দাদাদের কাছ থেকে শুনেছি, নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপ মোচন হয়। তাই এখানে পরিবারের সবাইকে নিয়ে স্নান করতে এসেছি।’ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও বোদা উপজেলা প্রশাসনের তদারকিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য আয়োজনে সনাতনী সম্প্রদায়ের লোকজন বিশেষ আনন্দিত বলেও স্নান কমিটির লোকজন জানান।

পঞ্চগড় প্রতিনিধি> মার্চ ১৭, ২০২৬ 0

সৈয়দপুরে চার হাজার মানুষকে শাড়ি-লুঙ্গি দিলেন ইকু গ্রুপের এমডি

ঈদ উপলক্ষ্যে ১১ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম

ছবি: প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার অবসান, উদ্বোধনের অপেক্ষায় বাকেরগঞ্জের ‘গোমা সেতু’

শুধু ফলাফলের পেছনে নয়, আদর্শ মানুষ হতে শিক্ষার্থীদের আহ্বান জামায়াত আমিরের

শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফলের পেছনে না ছুটে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। সোমবার (১৬ মার্চ) বিকেলে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামিরুল মিল্লাত কামিল মাদরাসা–এ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত অ্যালামনাই সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শুধু পরীক্ষার ফলাফল অর্জনের লক্ষ্য নিয়ে নয়, বরং নিজেদের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগিয়ে যাবে। এ সময় তিনি আরও বলেন, “আমরা চাই না প্রত্যেকটি ছাত্র শুধু একজন যোদ্ধা হোক, বরং তারা নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠুক।” অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত তিনজন বর্তমান সংসদ সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।  

গাজীপুর মার্চ ১৬, ২০২৬ 0
ছবি:প্রতিনিধি

১৫ লাখ টাকা ঘুষের অভিযোগ রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা উপ-পরিচালক রোকসানা বেগমের বিরুদ্ধে

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

ছবি: প্রতিনিধি

শেরপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে পুলিশ কনস্টেবলের শিশুপুত্র নিহত, চারজন আহত

0 Comments