রাজনীতি

বিগত দিনে যারা দেশ চালিয়েছে চুরি ও দুর্নীতিতে পাঁচবার ফাস্ট বানিয়েছে: রেজাউল করীম

Icon
গাজীপুর
প্রকাশঃ জানুয়ারী ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, এ দেশের মানুষ স্বাধীনতার পর যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন হলেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। বরং যারা অতীতে দেশ পরিচালনা করেছে, তারা চুরি ও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

তিনি শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জনসভাটি গাজীপুরের কোনাবাড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

রাজনীতি

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে দুই উপজেলায় বিএনপির নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনী ব্যানারে অজ্ঞাত ব্যক্তি আগুন ধরানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৃথকভাবে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলনে প্রার্থীর নির্বাচনী এজেন্ট নওফল জমির অভিযোগ করেন, ধাক্কামারা ইউনিয়নের জতনপুকুরী জামিয়া কারিমীয়া কেরাতুল কোরআন মাদরাসা সংলগ্ন ব্যানারে শনিবার রাতের দিকে অগ্নিসংযোগ করা হয়। একই রাত তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের তেপথী মোড় এলাকায় অজ্ঞাত ব্যক্তি দাহ্য পদার্থ ছিটিয়ে ব্যানারে আগুন ধরিয়ে দেন, যা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুই ঘটনায় বিএনপির জেলা ও ইউনিয়ন নেতারা পৃথকভাবে থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিএনপি অভিযোগ করছে, এ ঘটনা রাজনৈতিক প্রতিহিংসার প্রেক্ষিতে সংঘটিত হয়েছে।  

আমির খসরু লাবলু ফেব্রুয়ারি ২, ২০২৬ 0

নীলফামারী-৪ আসনে ত্রিমুখী লড়াইয়ে জমে উঠছে ভোটের মাঠ

ছবি: প্রতিনিধি

বরিশালে বিএনপি আয়োজিত নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

“জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়”: মির্জা ফখরুল

“১৭ মাসের লুটপাটই তথাকথিত প্ল্যানের প্রমাণ”: আসিফ মাহমুদ

রংপুরের পীরগাছায় এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, গত ১৭ মাসে কথিত উন্নয়ন পরিকল্পনার বাস্তব চিত্র হিসেবে জনগণ চাঁদাবাজি ও লুটপাট প্রত্যক্ষ করেছে। ফলে নতুন কোনো ‘প্ল্যান’ দেখার সময় আর নেই বলে মন্তব্য করেন তিনি। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে শাপলা কলি মার্কার প্রচার সভায় বক্তব্যে তিনি অভিযোগ করেন, কিছু দল জাতীয়তাবাদের কথা বললেও বিদেশি নাগরিক ও ব্যাংক কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যক্তিদের মনোনয়ন দিয়েছে। এসব ব্যক্তি নির্বাচিত হলে পুনরায় অর্থ আত্মসাৎ ও অনিয়মের আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি। আসিফ মাহমুদ আরও বলেন, বিভিন্ন সেবার নামে একাধিক কার্ড চালুর প্রস্তাব নতুন হয়রানি সৃষ্টি করবে। এর পরিবর্তে স্মার্ট এনআইডির মাধ্যমে একক প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিশ্চিত করার পক্ষে অবস্থান নেয় এনসিপি। রংপুর-৪ আসনে পরিবারতন্ত্র ও ভোটের সময় সুবিধা বিতরণের রাজনীতির সমালোচনা করে তিনি কর্মসংস্থানভিত্তিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং এগারো দলীয় ঐক্যের প্রার্থী আখতার হোসেনের পক্ষে ভোট চান। সভায় জোটের শরিক দলগুলোর নেতারাও বক্তব্য দেন।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০২৬ 0

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট নাহিদ ইসলামের

“জাতীয় পার্টির জানাজা হবে ১২ তারিখ”: হাসনাত আবদুল্লাহ

একই ইউনিয়নের চারজন প্রার্থী, বিপাকে ভোটার

ছবি: প্রতিনিধি
“১৮ কোটি মানুষের মুক্তি না আসা পর্যন্ত ‘২৪’ চলমান থাকবে”: ডা. শফিকুর রহমান

শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে রবিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের প্রকৃত মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘২৪’ চলমান থাকবে। জনগণের অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন। তিনি ভোটারদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যদি সন্ত্রাস বা বিশৃঙ্খলার চেষ্টা হয়, তবে প্রথমে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় সন্ত্রাসীরা প্রশ্রয় পেলে তা প্রতিরোধ করা জনগণের দায়িত্ব। নতুন প্রজন্মের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াত বেকার যুবকদের ভাতা দিয়ে বসিয়ে রাখতে চায় না, বরং দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কাজের সুযোগ সৃষ্টি করে যুবসমাজকে স্বনির্ভর করে গড়ে তুলতে চায়। জনসভা শেষে তিনি শেরপুরের তিনটি আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের হাতে প্রতীক তুলে দেন এবং ভোট প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।  

শেরপুর প্রতিনিধি> ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

শেরপুরে শহীদ রেজাউল করিমের শিশুপুত্রকে বুকে জড়িয়ে কাঁদলেন জামায়াত আমির

ছবি: প্রতিনিধি

গণভোটে আওয়ামী লীগের ‘না’ এর প্রচারণায় কিছু আসে যায় না

দলে দলে বিএনপিতে যোগদান করছে আ.লীগ নেতাকর্মীরা

0 Comments