বাংলাদেশ

সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ জানুয়ারী ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত স্কুলের নিজস্ব খেলার মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেড কমান্ডার ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাউসউদুর রাহমান, পিএসসি।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা চারটি হাউজ—শেরে বাংলা, রোকেয়া, নজরুল ও মহসিন হাউজে ভাগ হয়ে ২২টি ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতায় নজরুল হাউজ চ্যাম্পিয়ন এবং শেরে বাংলা হাউজ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে মিউজিক্যাল ওয়ার্ম-আপ, কুচকাওয়াজ ও বিনোদনমূলক খেলা অনুষ্ঠিত হয়।
শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হাউজের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ

আরও দেখুন
এজলাসে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা

  ফেনী জেলা জজ আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে এক নারী বিচারপ্রার্থীর বিষপানের ঘটনায় আদালতপাড়াজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাবিননামা সংক্রান্ত মামলার শুনানি শেষে স্বামীর জামিন মঞ্জুরের পর বিচারকের এজলাসেই তিনি বিষপান করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।   রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা দায়রা ও জজ আদালতের অধীন ফুলগাজী আমলি আদালতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলগাজী উপজেলার বাসিন্দা ওই নারী ২০২৫ সালে চার সন্তানের জনক আকবর হোসেনকে ভালোবেসে বিয়ে করেন। দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ২৯ জানুয়ারি তিনি স্বামীর বিরুদ্ধে কাবিন আদায়ের মামলা দায়ের করেন। রোববার মামলাটির শুনানির দিন ধার্য ছিল এবং বাদী-বিবাদী উভয়েই আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী ও আদালতের পেশকার জসিম উদ্দিনের ভাষ্য অনুযায়ী, শুনানি শেষে আদালত বিবাদীকে জামিন দিলে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। পরে আদালত কক্ষে বিচারকের সামনেই বিষপান করেন তিনি। নারীর পরিবারের দাবি, ঘটনার আগে টেলিফোনে তার স্বামী তাকে ‘মরে যেতে’ বলেছিলেন। সেই মানসিক চাপ ও হতাশা থেকেই তিনি আত্মঘাতী পদক্ষেপ নেন বলে পরিবারের ধারণা। ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিষক্রিয়ার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে পাকস্থলী পরিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ফেনী মে ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় ৫০০ কোটি টাকার আম বিক্রির সম্ভবনা

অসাধু চক্রের বিরাগভাজন এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম

ছবি: প্রতিনিধি

বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট ধ্বংস ও ২০ হাজার টাকা জরিমানা

ভূট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রান হারালো সোহেল

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।   নিহত সোহেল ওই এলাকার শুকুর মামুদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি শুরুর আগে প্রচণ্ড বাতাস ও বজ্রপাত চলাকালে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় তিনি বজ্রপাতে আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মা জবেদা বেগম বলেন, দুই বছর আগে ছেলের বিয়ে হয়, তার ৭ মাসের একটি সন্তান রয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তানিয়া আক্তার মে ৬, ২০২৬ 0

ফকিরহাটে হাইব্রিড ধান চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামিনে মুক্তির এক সপ্তাহ পরই ছাত্রলীগ নেতার মৃত্যু

ঘুষেও মেলেনি অনুমোদন, প্রকৌশলীর কার্যালয়ে প্রবাসীর স্ত্রীর কান্না

মসজিদে তালা ভেঙে দানবাক্সের অর্থ লুট

ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে, যেখানে দানবাক্স ভেঙে নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে চরফকিরা ইউনিয়ন-এর ফকিরের তাকিয়া শাহি জামে মসজিদ-এ এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. ইউসুফ নবী। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মসজিদের একাধিক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দানবাক্স থেকে আনুমানিক ৮ থেকে ১০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার সময় ইমামকে একটি কক্ষে আটক রেখে তারা নির্বিঘ্নে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ভোরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ঘটনার দ্রুত তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।  

নোয়াখালী প্রতিনিধি> মে ৬, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে উত্তেজিত শ্রমিকরা

তেঁতুল গাছের মগডালে মিলল নিখোঁজ বৃদ্ধা

ছবি: সংগৃহীত

শীতলক্ষ্যায় ভেসে উঠল যুবকের মরদেহ

0 Comments