জাতীয়

লিখিত পরীক্ষা ছাড়াই ভাইভা

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগকে ঘিরে স্বচ্ছতা ও আইনি বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, জাদুঘরের নিজস্ব চাকরি প্রবিধানমালায় লিখিত পরীক্ষা বাধ্যতামূলক থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে শুধুমাত্র মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, ৬২টি রাজস্ব পদে নিয়োগ দিতে গত ২৮ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব পদ ষষ্ঠ থেকে ২০তম গ্রেডভুক্ত। তবে লিখিত পরীক্ষার কোনো নোটিশ, সিলেবাস বা সময়সূচি প্রকাশ না করেই সীমিতসংখ্যক প্রার্থীকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে সরাসরি ভাইভার জন্য ডাকা হয়েছে। এতে অনেক আবেদনকারী কোনো ধরনের অবহিতকরণ না পাওয়ার অভিযোগ তুলেছেন।
জাদুঘরের প্রবিধানমালা অনুযায়ী, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ের ওপর লিখিত পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অর্জনকারীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হওয়ার কথা। কিন্তু বাস্তবে সেই বিধান অনুসরণ না হওয়ায় নিয়োগ প্রক্রিয়াটি আইন ও প্রশাসনিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মত দিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, রাজস্ব খাতে সৃজিত পদে শুধুমাত্র ভাইভাভিত্তিক নিয়োগ প্রশাসনিক শৃঙ্খলা ও মেধাভিত্তিক নির্বাচনের নীতির পরিপন্থী এবং ভবিষ্যতে এসব নিয়োগ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এমন তড়িঘড়ি নিয়োগ উদ্যোগ নিয়েও প্রশ্ন উঠেছে।
যদিও জাদুঘর কর্তৃপক্ষ দাবি করছে, সরকারের অনুমোদন ও বিদ্যমান বিধির আলোকে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিশেষায়িত প্রতিষ্ঠানের স্বার্থে লিখিত পরীক্ষার শর্ত শিথিল করা হয়েছে। তবে আবেদনকারী সবাইকে সমান সুযোগ না দেওয়া এবং প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত না হওয়ায় এই নিয়োগ ঘিরে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ আরও জোরালো হচ্ছে।

অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জগঠন শুনানি পিছিয়ে ২১ জুন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক–এর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ আগামী ২১ জুন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। রোববার (১০ মে) বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিন কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার সুমন হোসেন আদালতের কাছে সময় প্রার্থনা করে বলেন, সরকার পরিবর্তনের পর আনিসুল হকের বাসভবনে লুটপাটের ঘটনা ঘটে এবং তার বৈধ লাইসেন্সধারী অস্ত্রও তখন হারিয়ে যায়। এ সংক্রান্ত প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহে সময় প্রয়োজন বলে আদালতকে অবহিত করা হয়। তবে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২১ জুন শুনানির নতুন তারিখ ধার্য করেন। মামলার নথি অনুযায়ী, আনিসুল হকের নামে বনানী থানার অধীনে একটি বৈধ পিস্তলের লাইসেন্স ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি অস্ত্রটি জমা দেননি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিতও করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় বনানী থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬ 0

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল রাখল আপিল বিভাগ

পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাশের জামিন নামঞ্জুর

দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

রাজধানীতে সংঘটিত দুটি হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ মিরপুর ও রমনা থানার পৃথক দুই হত্যা মামলায় এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজধানীর মিরপুর এলাকায় কিশোর সিয়াম সরদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত। পরে বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬ 0

জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব: প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থানের মামলায় নিরপরাধদের অব্যাহতির আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ লাখ ডোজ হামের টিকা এসেছে দেশে : স্বাস্থ্যমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন নুসরাত তাবাসসুম জ্যোতি। বুধবার (৬ মে) জাতীয় সংসদ ভবন-এ স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংসদ সচিবালয়ের নিয়ম অনুযায়ী সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধি অনুসারে শপথ গ্রহণ সম্পন্ন হয়। শপথ শেষে নবনির্বাচিত সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ও পরবর্তী আইনি জটিলতার কারণে বিষয়টি আদালতে গড়ায়। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। শপথ অনুষ্ঠানে সংসদ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0

মেয়র নির্বাচনে লড়বেন নীলা ইসরাফিল, আনুষ্ঠানিক ঘোষণা

৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি কারাগারে

কোরবানির হাটে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রতিমন্ত্রী

0 Comments