বাংলাদেশ

কুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যা

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬

কুষ্টিয়া কেন্দ্রীয় কারাগারে হাজতি বিদ্যুৎ আলী (২৭) আত্মহত্যা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কারার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, নিজ ব্যবহৃত গামছা দিয়ে তিনি বাথরুমের ভেন্টিলেটরের লোহার গ্রিলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
মাদক মামলার আসামি বিদ্যুৎ আলী ২০২৫ সালের ১৪ ডিসেম্বর থেকে হাজতি হিসেবে কারাগারে ছিলেন। কুষ্টিয়া জেল সুপার মো. শরিফুল আলম জানিয়েছেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্নের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত রিপোর্টে নির্ধারিত হবে।


 

বাংলাদেশ

আরও দেখুন
২৫ মার্চের ‘ব্ল্যাক আউট’ এবার বাতিল: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৭১ সালের ২৫ মার্চের নৃশংস গণহত্যা স্মরণে ঘোষিত এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ এবার অনুষ্ঠিত হবে না। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তবে কেন কর্মসূচি বাতিল করা হলো, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় পাকিস্তানি সেনারা ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর হানায় শহরের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যা করেছিল। এর আগে, গত সরকারি ম্যান্ডেট অনুযায়ী, এই দিনটি স্মরণে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হতো। গত বছরও রাত ১০টা থেকে এক মিনিট ধরে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২৬ 0

হাসনাত আব্দুল্লাহর উদ্যোগে নবীন ফ্যাশন ফের খোলার ঘোষণা

ছবি: প্রতিনিধি

মসজিদ কমিটি নিয়ে বিরোধে দৌলতপুরে সংঘবদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ১ জনে

ছবি: প্রতিনিধি

বর্ষা এলেই জলাবদ্ধতা, আগাম প্রস্তুতির দাবি পৌরবাসীর

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০ দোকান

পঞ্চগড় শহরের টিন পট্রি রোড বাজার এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডে হার্ডওয়্যারসহ অন্তত ১০টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আমির খসরু লাবলু মার্চ ২৫, ২০২৬ 0

সৈয়দপুরে রংধনু বিনোদন পার্কে দর্শনার্থীদের ভিড়

ঝিনাইদহে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু

কালিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু

চিলাহাটিতে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে ছাত্রলীগ পূনর্বাসনের অপচেষ্টার অভিযোগ

  নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে একটি কথিত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (২৩ নভেম্বর) চিলাহাটি হাইস্কুল মাঠে ‘স্বপ্নতরী ফাউন্ডেশন’ ব্যানারে এই কর্মসূচির আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ‘সচেতন নাগরিক সমাজ চিলাহাটি’র পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়েছে। আবেদনে বলা হয়, এই কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা চলছে, যা এলাকায় বিশৃঙ্খলা ও সংঘর্ষের আশঙ্কা তৈরি করতে পারে। এর আগেও একই ইস্যুকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। স্থানীয়দের দাবি, অনুষ্ঠানের দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় প্রশাসনকে নিতে হবে। তাই জননিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানটি বন্ধ রাখার জোর দাবি জানিয়েছেন তারা। অভিযোগ রয়েছে, স্বপ্নতরী ফাউন্ডেশনের ১৬১ সদস্যের কমিটির অনেকেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর সংগঠনটির পক্ষ থেকে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সংগঠনটির ধর্ম বিষয়ক সম্পাদক আবু ফারহান বলেন, কমিটি আগে করা হয়েছিল এবং মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে। বিতর্কের কারণে প্রশাসন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে বলেও দাবি করেন তিনি। ডোমার থানার উপপরিদর্শক শৈলেন চন্দ্র জানান, বিষয়টি নিয়ে পুলিশ অবগত রয়েছে এবং অনুষ্ঠান বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

নীলফামারী প্রতিনিধি> মার্চ ২৪, ২০২৬ 0

নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে পাম্প বন্ধ, তিনগুণ দামে দোকানে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

তেলর এই সংকটের মাঝে ঠাকুরগাঁওয়ে বিয়েতে বর পেলেন ৫ লিটার অকটেন

0 Comments