বাংলাদেশ

বসুরহাটে বর্ষা এলেই জলাবদ্ধতা, আগাম প্রস্তুতির দাবি পৌরবাসীর

Icon
নোয়াখালী প্রতিনিধি>
প্রকাশঃ মার্চ ২৬, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

 

চলতি শুষ্ক মৌসুম শেষে ধীরে ধীরে বর্ষার আগমন এবং সঙ্গে সঙ্গে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় পুনরায় জলের চরম দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই পৌরসভার বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়, যা জনজীবন স্থবির করে।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার অধিকাংশ খাল অবৈধ দখল ও ময়লা-আবর্জনায় কার্যত অকার্যকর হয়ে পড়েছে। কোথাও খাল সংকুচিত হয়ে ড্রেনের মতো হয়ে গেছে, আবার কোথাও জমে থাকা আবর্জনায় পরিণত হয়েছে। বিশেষ করে শংকর বংশী খাল, যা পৌরসভার প্রধান পানি নিষ্কাশন মাধ্যম, এখন দখল ও দূষণের কারণে কার্যকারিতা হারাচ্ছে।

প্রায় ২.৫ বর্গমাইল আয়তনের এই পৌরসভায় প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করেন। বহুতল ভবনের সংখ্যা দিন দিন বাড়ছে, যার অধিকাংশের পানি নিষ্কাশন নির্ভর করছে ড্রেনেজ ব্যবস্থার ওপর। কিন্তু খালগুলোতে পানি চলাচলে বাধা থাকায় ড্রেনের পানি উপচে রাস্তায় উঠে আসে, ফলে তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুম শুরুর আগেই খালগুলো দখলমুক্ত করা, জমে থাকা ময়লা অপসারণ এবং পানি প্রবাহ স্বাভাবিক করা জরুরি। ড্রেন থেকে খাল ও খাল থেকে নদীতে পানির নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে হবে। প্রতিটি ওয়ার্ডে সরেজমিন পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করলে আসন্ন বর্ষা মৌসুমে বসুরহাট পৌরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে আংশিকভাবে রক্ষা করা সম্ভব হবে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের মানববন্ধন

  ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার, মানহানিকর ভিডিও প্রচার ও হয়রানির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সৈয়দপুর মডেল ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহের আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক। বক্তারা বলেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ সম্প্রতি তাদের বিরুদ্ধে অপপ্রচার, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার এবং ‘দালাল’ আখ্যা দিয়ে হেয় করার চেষ্টা চলছে, যা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তারা আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় কয়েকজন প্রতিনিধিকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ উঠেছে, যা পেশাজীবীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বক্তারা দাবি করেন, ওষুধ প্রতিনিধিরা চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা জরুরি। কর্মসূচি থেকে অপপ্রচার বন্ধ, মানহানিকর বক্তব্য ও ভিডিও অপসারণ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভবিষ্যতে হয়রানি বন্ধের দাবি জানানো হয়।  

সৈয়দপুর, নীলফামারী মে ১১, ২০২৬ 0

আজ রাজধানীসহ যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

৪৮ ঘণ্টায় লঘুচাপের সম্ভাবনা, নতুন সতর্কবার্তা জারি

দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি
জামালপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত

    জামালপুরে কম্পিউটার, সেলাই, বিউটিফিকেশন ও ইংলিশ স্পোকেন কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মে) জেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। এছাড়া সহকারী প্রকৌশলী শাহারিয়া কবিরসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য দেন। অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরির মোট ১৬৯ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান ও কর্মক্ষেত্রে অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তানিয়া আক্তার মে ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নগরকান্দায় গুজব ছড়িয়ে ট্রাকচালককে গণপিটুনি দিয়ে হত্যা, গ্রেফতার ১

ছবি: প্রতিনিধি

নগরকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

মোরেলগঞ্জে কাটিমন আম চাষে সাড়া ফেলেছেন ফসল চাষি মুকুল

এজলাসে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা

  ফেনী জেলা জজ আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে এক নারী বিচারপ্রার্থীর বিষপানের ঘটনায় আদালতপাড়াজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাবিননামা সংক্রান্ত মামলার শুনানি শেষে স্বামীর জামিন মঞ্জুরের পর বিচারকের এজলাসেই তিনি বিষপান করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।   রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা দায়রা ও জজ আদালতের অধীন ফুলগাজী আমলি আদালতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলগাজী উপজেলার বাসিন্দা ওই নারী ২০২৫ সালে চার সন্তানের জনক আকবর হোসেনকে ভালোবেসে বিয়ে করেন। দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ২৯ জানুয়ারি তিনি স্বামীর বিরুদ্ধে কাবিন আদায়ের মামলা দায়ের করেন। রোববার মামলাটির শুনানির দিন ধার্য ছিল এবং বাদী-বিবাদী উভয়েই আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী ও আদালতের পেশকার জসিম উদ্দিনের ভাষ্য অনুযায়ী, শুনানি শেষে আদালত বিবাদীকে জামিন দিলে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। পরে আদালত কক্ষে বিচারকের সামনেই বিষপান করেন তিনি। নারীর পরিবারের দাবি, ঘটনার আগে টেলিফোনে তার স্বামী তাকে ‘মরে যেতে’ বলেছিলেন। সেই মানসিক চাপ ও হতাশা থেকেই তিনি আত্মঘাতী পদক্ষেপ নেন বলে পরিবারের ধারণা। ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিষক্রিয়ার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে পাকস্থলী পরিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ফেনী মে ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় ৫০০ কোটি টাকার আম বিক্রির সম্ভবনা

অসাধু চক্রের বিরাগভাজন এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম

ছবি: প্রতিনিধি

বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট ধ্বংস ও ২০ হাজার টাকা জরিমানা

0 Comments