রাজধানীসহ সারাদেশের থানা পর্যায়ে সেবা ব্যবস্থাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দালালমুক্ত পরিবেশ নিশ্চিতের কঠোর নির্দেশনা দিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এই নির্দেশ প্রদান করেন। পরিদর্শনের সময় তিনি থানার বিভিন্ন শাখা, হাজতখানা ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের সততা, পেশাগত নৈতিকতা ও আইনের শাসনের প্রতি অঙ্গীকার বজায় রেখে জনসেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে জানান, থানাকে দালালমুক্ত রাখা রাষ্ট্রীয় দায়িত্বের অংশ এবং জনসাধারণের ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে এটি অপরিহার্য।
এ সময় তিনি সতর্ক করে বলেন, দায়িত্বে অবহেলা, দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীসহ সারাদেশের থানা পর্যায়ে সেবা ব্যবস্থাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দালালমুক্ত পরিবেশ নিশ্চিতের কঠোর নির্দেশনা দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এই নির্দেশ প্রদান করেন। পরিদর্শনের সময় তিনি থানার বিভিন্ন শাখা, হাজতখানা ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের সততা, পেশাগত নৈতিকতা ও আইনের শাসনের প্রতি অঙ্গীকার বজায় রেখে জনসেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে জানান, থানাকে দালালমুক্ত রাখা রাষ্ট্রীয় দায়িত্বের অংশ এবং জনসাধারণের ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে এটি অপরিহার্য। এ সময় তিনি সতর্ক করে বলেন, দায়িত্বে অবহেলা, দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণপরিবহনে দুর্ঘটনাজনিত প্রাণহানি কমাতে এসি বাসে জরুরি বহির্গমন পথ (ইমার্জেন্সি ডোর) বাধ্যতামূলকভাবে দৃশ্যমান ও কার্যকর রাখার এবং নন-এসি বাসের জানালার স্টেইনলেস স্টিল রড অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বাস থেকে বের হতে না পারাই অধিকাংশ প্রাণহানির কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ ঝুঁকি কমাতেই নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ঘটনার ক্ষেত্রে বাসের দরজা বা জানালা আটকে গেলে যাত্রীদের বের হওয়ার পথ সংকুচিত হয়ে পড়ে, ফলে উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয় এবং প্রাণহানির ঝুঁকি বাড়ে। নির্দেশনায় এসি বাসে জরুরি বহির্গমন পথ স্পষ্টভাবে চিহ্নিত করার পাশাপাশি জানালার কাঁচ ভাঙার উপযোগী জরুরি সরঞ্জাম রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত বিকল্প পথে বের হওয়া সম্ভব হয়। অন্যদিকে, নন-এসি বাসের জানালায় ব্যবহৃত স্টেইনলেস স্টিলের রডকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করে তা অপসারণের নির্দেশ দিয়েছে সংস্থাটি। বলা হয়েছে, এসব রড জরুরি পরিস্থিতিতে যাত্রীদের বের হওয়ার পথে মারাত্মক বাধা সৃষ্টি করে। বিআরটিএ জানিয়েছে, এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হলে দুর্ঘটনার সময় দ্রুত উদ্ধার নিশ্চিত করা সম্ভব হবে এবং সড়ক পরিবহনে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় দক্ষ জনবল নিয়োগের অংশ হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১,০৩৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্ধারিত যোগ্যতা ও শর্তসাপেক্ষে আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। চাকরির বিবরণ— পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান পদসংখ্যা: ১,০৩৫ শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা— সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামাসহ কঠোর পরিশ্রমে সক্ষম হতে হবে। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন কমপক্ষে ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। ৭ মিনিটে ১ মাইল দৌড় এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে কমপক্ষে ৫ বার ওঠানামার সক্ষমতা থাকতে হবে। ক্রীড়াক্ষেত্রে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা: ১৯ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ২১ বছর। বেতন স্কেল: প্রবেশনকালীন ১৫,৫০০ টাকা; প্রবেশন শেষে ১৬,৬০০ টাকা। আবেদনের নিয়ম: নির্ধারিত ফরম (ফরম-১) পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ শারীরিক পরীক্ষার জন্য নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হতে হবে। ফরমটি সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে সংগ্রহযোগ্য এবং A4 কাগজে স্বহস্তে পূরণ করতে হবে। আবেদন ফি: ২০০ টাকা (সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে)। নির্দেশনা ও শর্তসমূহ— ১. শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এমসিকিউ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। ২. লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রচনামূলক পরীক্ষা নেওয়া হবে। ৩. রচনামূলক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। ৪. প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদেরই চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে। শারীরিক পরীক্ষার সময়: ১৯ মে ২০২৬, সকাল ৯টা। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।