বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার: বিধান রঞ্জন রায়

Icon
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশঃ জানুয়ারী ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার নয়, এটি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সরকার। তাই সরকার গণঅভ্যুত্থানের স্বার্থে কাজ করবে।
তিনি বলেন, এই বাস্তবতার কারণে আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ‘হ্যাঁ’ ভোট জনতার স্বার্থে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে, গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং বৈষম্য কমাবে।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, সকলকে গণভোটে অংশগ্রহণ করতে হবে এবং পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে। এর মাধ্যমে দেশের বিদ্যমান সমস্যা সমাধান সম্ভব এবং বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

বাংলাদেশ

আরও দেখুন
নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোঃ আরিফ হোসেনকে পুনর্বহালের নির্দেশ

নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেনকে পুনর্বহাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেছে হাইকোর্ট বিভাগ। আজ ১১ মার্চ ২০২৬ তারিখে এ নির্দেশনা প্রদান করে। রায়ের সংক্ষিপ্ত তথ্যে জানা যায় যে, মোঃ আরিফ হোসেন ২০২৩ সালে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত।  এরপর গত ২৯ মার্চ ২০২৩ তারিখ থেকে তিনি নিয়মিতভাবে তাঁর দায়িত্ব পালন করে আসছিলেন।  কিন্তু হঠাৎ করে গত ২৮ জুলাই ২০২৫ তারিখে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ (Show Cause Notice) প্রদান না করে এবং আইনানুগভাবে সাময়িক বরখাস্ত (Suspension) না করেই তার ক্ষমতা কেড়ে নিয়ে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার (Upazila Implementation Officer) নিকট ন্যস্ত করা হয়। উক্ত আদেশকে বেআইনি, ক্ষমতার অপব্যবহার ও আইনবহির্ভূত দাবি করে মোঃ আরিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। উক্ত রিট মামলায় মোঃ আরিফ হোসেনের পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার মনির হোসেন। হাইকোর্ট বিভাগ শুনানি শেষে আজ ১১ মার্চ ২০২৬ তারিখে একটি রুল জারি করেন এবং উপজেলা বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান সংক্রান্ত আদেশের কার্যকারিতা স্থগিত (Stay) করেন।  একই সাথে বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট বিবাদীগণকে মোঃ আরিফ হোসেনকে নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল করার নির্দেশনা প্রদান করেন। এই আদেশের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় আইনের শাসন ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে মত প্রকাশ করা হয়েছ'।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সুন্দরবনে অস্ত্র-কার্তুজ সহ দয়াল বাহিনীর সহযোগী আটক

মিরপুরে অগ্নিকাণ্ডে বিমানবাহিনীর সদস্য অনন্যার মৃত্যু, সৈয়দপুরে শোকের ছায়া

মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন বাছির জামাল

ছবি: প্রতিনিধি
সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই নীতির বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলা একটি আদর্শ জেলায় পরিণত হতে পারে। সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, শহরের যানজট নিরসন ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ময়মনসিংহ শহরের যান চলাচল অনেকটাই সহজ করা সম্ভব। হাসপাতাল ও রাস্তার উপর দোকান বসানো এবং পার্কিংয়ের অভাবজনিত সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের জ্বালানি পর্যাপ্ত হলেও কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখা হচ্ছে এবং একাধিকবার জ্বালানি তোলা হচ্ছে, যা নজরদারিতে রাখা হবে। এছাড়া কিশোর গ্যাং ও মাদকের বিষয়েও অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও অপরাধ দমনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সংসদ সদস্য, জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র‍্যাব ও বিজিবি কর্মকর্তারা।

ময়মনসিংহ প্রতিনিধি মার্চ ৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফকিরহাটে রেলওয়ের জমিতে বৈধ ব্যবসায়ীর উপর প্রভাবশালী চক্রের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

ছবি: প্রতিনিধি

মোংলার কোস্ট গার্ডের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা পেল ২০০ অসহায় মানুষ

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর উদ্ভাবনী জীবনসংগ্রামের প্রদর্শনী

কালিগঞ্জে বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই, ১০ ঘন্টায়ও আটক হয়নি দুর্বৃত্ত

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় রোববার (৮ মার্চ) বিকাশ এজেন্ট মোঃ মোখলেছুর রহমান (৩৫) কে লক্ষ্য করে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার ১০ ঘন্টায়ও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। পুলিশ জানায়, আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে বাজারের দিকে যাচ্ছিলেন মোখলেছুর। পথে ৪–৫ জনের একটি দল ওৎ পেতে ছিল। তারা তার পথরোধ করে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেন। স্থানীয়রা আহতকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, পরে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।  

সাতক্ষীরা মার্চ ৯, ২০২৬ 0

মাদারীপুরে টর্চ জ্বালিয়ে রাতভর সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ছবি: প্রতিনিধি

রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনার ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

মিরপুর-২ বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

0 Comments