রাজনীতি

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল: মির্জা ফখরুল

Icon
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশঃ জানুয়ারী ২৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে অতীতের দমন–পীড়নের স্মৃতি তুলে ধরে ভোটাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সদর উপজেলার সালান্দর ইউনিয়নের কালিতলা এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি বলেন, একটি ইউনিয়নে একসময় গুলিতে নয়জন মানুষ নিহত হয়েছিল এবং মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিন আতঙ্কের মধ্যে রাখা হয়েছিল।

মির্জা ফখরুল বলেন, গত দেড় দশকের বেশি সময় ধরে বিএনপির নেতাকর্মীরা জনগণের সামনে স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ পাননি। তার ভাষায়, সে সময় রাজনৈতিকভাবে বিরোধীদের দমন করতে ব্যাপকভাবে মামলা ও হয়রানি চালানো হয়েছে। তিনি দাবি করেন, ঠাকুরগাঁও জেলাতেই হাজার হাজার মানুষকে মিথ্যা মামলার আসামি করা হয়েছিল।

নিজের রাজনৈতিক পথচলার কথা স্মরণ করে বিএনপির মহাসচিব বলেন, ২০০১ সালের নির্বাচনে সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তাকে অনুপ্রাণিত করেছে। সেই আস্থার প্রতিদান দিতেই তিনি রাজনীতিতে সক্রিয় থাকার অঙ্গীকার করেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে। বর্তমান সুযোগকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ও যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

পথসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি ছিল।

রাজনীতি

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

    বরিশালের গৌরনদীতে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) ভোরে ঢাকা–বরিশাল মহাসড়কের ওই এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ব্যানারসহ ভুরঘাটা ব্রিজ এলাকা থেকে মিছিল শুরু করে বাসস্ট্যান্ড ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের শীর্ষ নেতাদের ছবি সংবলিত ব্যানারও দেখা যায়। অংশগ্রহণকারীরা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনের স্থানীয় বিভিন্ন ইউনিটের সঙ্গে সম্পৃক্ত। ভিডিও সূত্রে আরও জানা যায়, উপজেলা পর্যায়ের এক ইউপি সদস্য ও স্থানীয় ছাত্রলীগ নেতার নেতৃত্বে এ মিছিল সংগঠিত হয়। তবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরেও একই দাবিতে একই এলাকায় অনুরূপ একটি মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা দ্রুত সরে যায়। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বরিশাল মে ১, ২০২৬ 0

ঢাকা দক্ষিণে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করল জামায়াত

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

৫০২ ভরি সোনা আছে নিপুণ রায়ের

স্ত্রীর মনোনয়ন বিতর্কে মুখ খুললেন জিল্লুর রহমান

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্ক চলার মধ্যে মুখ খুলেছেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) প্রেসিডেন্ট ও জনপ্রিয় উপস্থাপক জিল্লুর রহমান।  তিনি বলেন, তার স্ত্রী ফাহমিদা হকের সংসদ সদস্য মনোনয়ন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার ধারাবাহিক ফল। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, ফাহমিদা হক লেখালেখি, সামাজিক উদ্যোগ ও নীতিনির্ধারণী আলোচনায় দীর্ঘদিন ধরে যুক্ত থেকে জনপরিসরে ভূমিকা রেখে আসছেন। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায়ই তার রাজনৈতিক অগ্রযাত্রা। জিল্লুর রহমান আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একই পরিবারে ভিন্ন ভিন্ন জনভূমিকা থাকতে পারে, তবে পেশাগত স্বাধীনতা ও নৈতিকতা অক্ষুণ্ন রাখা অপরিহার্য। সাংবাদিকতা ও নীতি গবেষণার ক্ষেত্রে নিজের অবস্থান অপরিবর্তিত থাকবে বলেও তিনি স্পষ্ট করেন। তিনি ফাহমিদা হকের নতুন দায়িত্বের সাফল্য কামনা করে আশা প্রকাশ করেন, তিনি সংসদীয় কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২১, ২০২৬ 0

সংরক্ষিত আসনে মনোনয়ন চাওয়ার দাবি অস্বীকার আফরোজা আব্বাসের

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জন মনোনীত

বিএনপির সংরক্ষিত আসনে বিলকিস ইসলামের এমপি মনোনীত হওয়ায় উচ্ছ্বাস

  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলামকে মনোনয়ন দিয়েছে। এ ঘোষণায় নীলফামারীর কিশোরগঞ্জে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। সোমবার (১৯ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ-এর স্বাক্ষরে ৩৬টি সংরক্ষিত নারী আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। দলীয় সূত্র জানায়, বিলকিস ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার রাজনৈতিক অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম বলেন, বিলকিস ইসলাম একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। মাঠ পর্যায়ের নেতাদের মূল্যায়নের এ সিদ্ধান্তে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, বিলকিস ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের বাসিন্দা।    

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ২০, ২০২৬ 0

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল ভিডিও বিতর্কের ব্যাখ্যা দিলেন মাসুদ অরুণ

পুনরায় রাজপথে নামার প্রস্তুতির ঘোষণা দিলেন নাহিদ ইসলাম

গুজব তোলে নিন্দুকরা, ছড়ায় অজ্ঞরা, আর বিশ্বাস করে নির্বোধরা: রুমিন ফারহানা

0 Comments