বাংলাদেশ

বাগেরহাটে চিংড়ি কাকড়া রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিআইপিকে সংবর্ধনা

Icon
বাগেরহাট
প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

রামপালের কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মাইনুল ইসলাম সোহানকে ২০২৬ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের মাধ্যমে তাকে বরণ করেন। দীর্ঘদিন ধরে চিংড়ি ও কাঁকড়া রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে সিআইপি (এনআরবি) সম্মাননায় ভূষিত করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে মাইনুল ইসলাম সোহান দেশবাসী ও রামপালবাসীর দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনীতি ও রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবেন। তার এই অর্জনে রামপাল ও বাগেরহাট জেলায় আনন্দ ও গর্বের ছায়া নেমে এসেছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
৪৮ ঘণ্টায় লঘুচাপের সম্ভাবনা, নতুন সতর্কবার্তা জারি

  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং স্থানীয়ভাবে ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। রোববার (১০ মে) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলের বিচ্ছিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলোতে (১১–১৪ মে) ধাপে ধাপে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটসহ বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পরিধি ও মাত্রা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দেশের তাপমাত্রা ওঠানামার মধ্যেই থাকবে—দিন ও রাতের তাপমাত্রা কোথাও সামান্য বাড়তে বা কমতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়ার ধরন আংশিক পরিবর্তনশীল ও বৃষ্টিপ্রবণ থাকবে।  

নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬ 0

দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি

জামালপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

নগরকান্দায় গুজব ছড়িয়ে ট্রাকচালককে গণপিটুনি দিয়ে হত্যা, গ্রেফতার ১

ছবি: প্রতিনিধি
নগরকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

    ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রবিবার (১০ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ফুলসুতি পশ্চিমপাড়া গ্রামের মাসুম মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সহায়তা দাবি করেছে। এলাকাবাসীও প্রশাসনের জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি> মে ১০, ২০২৬ 0

মোরেলগঞ্জে কাটিমন আম চাষে সাড়া ফেলেছেন ফসল চাষি মুকুল

এজলাসে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় ৫০০ কোটি টাকার আম বিক্রির সম্ভবনা

অসাধু চক্রের বিরাগভাজন এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম

  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম-কে ঘিরে স্থানীয় প্রশাসনিক অঙ্গন ও জনমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, অন্যদিকে ভূমি সেবায় স্বচ্ছতা ও কঠোর অবস্থানের কারণে তিনি প্রশংসাও পাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ভূমি প্রশাসনে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে উদ্যোগ নেন। ভূমি সংক্রান্ত দালালচক্র দমন, অনিয়ম প্রতিরোধ এবং সেবাগ্রহীতাদের দ্রুত সেবা প্রদানে তাঁর কঠোর অবস্থান ইতোমধ্যে এলাকায় দৃশ্যমান পরিবর্তন এনেছে বলে অনেকে মনে করেন। একাধিক সেবাগ্রহীতার অভিযোগ, আগে যেখানে ভূমি সেবা নিতে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করতে হতো, সেখানে বর্তমানে প্রশাসনিক কার্যক্রম তুলনামূলকভাবে স্বচ্ছ হয়েছে। ফলে সাধারণ মানুষের আস্থা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলেও স্থানীয়রা জানান। তবে একই সঙ্গে একটি মহল তাঁর বিরুদ্ধে মামলা ও অপপ্রচার চালাচ্ছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, অনিয়ম ও অবৈধ সুবিধা বন্ধে কঠোর অবস্থান নেওয়ায় অসাধু চক্র ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এ বিষয়ে সচেতন মহলের মতে, প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রচলিত আইন অনুযায়ী তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। পাশাপাশি দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জনসেবামুখী ভূমিকারও মূল্যায়ন প্রয়োজন। স্থানীয় পর্যায়ে মতভেদ থাকলেও ভূমি প্রশাসনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিত করার বিষয়টি এখন স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।    

নোয়াখালী প্রতিনিধি> মে ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট ধ্বংস ও ২০ হাজার টাকা জরিমানা

ভূট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রান হারালো সোহেল

ফকিরহাটে হাইব্রিড ধান চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0 Comments