রাজনীতি

গণভোটে আওয়ামী লীগের ‘না’ এর প্রচারণায় কিছু আসে যায় না

Icon
রংপুর ব্যুরো
প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আসন্ন গণভোটে আওয়ামী লীগ প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা করলেও তা কার্যকর হবে না। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ এবং তাদের দোসররা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় জুলাই বিপ্লবে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সজীব ভুঁইয়া বলেন, “এবারের গণভোটে দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রয়েছে। সরকারি সহ বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষও ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় সক্রিয়। সার্ভে ফলাফল অনুযায়ী ‘হ্যাঁ’ ভোটই অনেক এগিয়ে আছে।”
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আশঙ্কা রয়েছে। “মাঠ পর্যায়ে নির্বাচন আয়োজনের জন্য কমিশনের নিয়ন্ত্রণ সীমিত। অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে এবং কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।”
এছাড়া সারাদেশে নির্বাচনি সংঘর্ষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “জামায়াতে ইসলামের একাধিক নেতা নিহত হয়েছে। আমরা পরিস্থিতি ধৈর্য ধরে পর্যবেক্ষণ করছি। তবে যদি আগে থেকেই ঠিক করা থাকে কে প্রধানমন্ত্রী হবে বা কোন দল জিতবে, তবে ১১ দলীয় জোট যে-কোনো সময় কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত।”
এ দিন শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেনসহ কাউনিয়া ও পীরগাছা উপজেলায় এনসিপির নির্বাচনি পদযাত্রায় অংশ নেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতি

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
“জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়”: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি প্রার্থী ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী এবং তারা দেশটিকে আফগানিস্তানের মতো করতে চায়। সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি অভিযোগ করেন, জামায়াত নারীদের কর্মসংস্থানে বাধা দিচ্ছে এবং মেয়েদের ঘরে বসিয়ে রাখার চেষ্টা করছে। তিনি জামায়াত আমিরের সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া মন্তব্যকেও নারীবিদ্বেষী উল্লেখ করে নিন্দা জানান। ফখরুল আরও অভিযোগ করেন, জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। তিনি সবাইকে নির্ভয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে এবং বিএনপি সব দলকে নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “দেশ এখন আপনার হাতে, তাই ভোটে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি।” এ সময় উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতাকর্মীরা।  

ঠাকুরগাঁও প্রতিনিধি ফেব্রুয়ারি ২, ২০২৬ 0

“১৭ মাসের লুটপাটই তথাকথিত প্ল্যানের প্রমাণ”: আসিফ মাহমুদ

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট নাহিদ ইসলামের

“জাতীয় পার্টির জানাজা হবে ১২ তারিখ”: হাসনাত আবদুল্লাহ

একই ইউনিয়নের চারজন প্রার্থী, বিপাকে ভোটার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন থেকে চারজন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ইউনিয়নের ভোটারদের মধ্যে তৈরি হয়েছে দ্বিধা ও অস্বস্তিকর পরিস্থিতি। রোববার (১ ফেব্রুয়ারি) সাকোয়া ইউনিয়ন ঘুরে দেখা যায়, প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে গর্ব থাকলেও প্রকাশ্যে কারো পক্ষে অবস্থান নিতে অনাগ্রহী সাধারণ ভোটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, এক প্রার্থীর পক্ষে ভোট চাইলে অন্যদের সঙ্গে সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় অনেকেই নীরব ভূমিকা পালন করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাকোয়া ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর সফিউল্লাহ সুফি (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির লুতফর রহমান রিপন (লাঙ্গল), কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলাম (কাস্তে) এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের বাড়ি সাকোয়া বাজারের এক কিলোমিটারের মধ্যেই এবং সবাই পরস্পরের আত্মীয়-স্বজন ও পরিচিতজন। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের পর ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে তারা প্রকাশ্যে ভোটের পক্ষে প্রচারণা এড়িয়ে চলছেন। উল্লেখ্য, এ আসনে এসব প্রার্থীর পাশাপাশি বিএনপি, জাসদ, সুপ্রিম পার্টিসহ আরও চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

আমির খসরু লাবলু ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

“১৮ কোটি মানুষের মুক্তি না আসা পর্যন্ত ‘২৪’ চলমান থাকবে”: ডা. শফিকুর রহমান

ছবি: প্রতিনিধি

শেরপুরে শহীদ রেজাউল করিমের শিশুপুত্রকে বুকে জড়িয়ে কাঁদলেন জামায়াত আমির

ছবি: প্রতিনিধি

গণভোটে আওয়ামী লীগের ‘না’ এর প্রচারণায় কিছু আসে যায় না

দলে দলে বিএনপিতে যোগদান করছে আ.লীগ নেতাকর্মীরা

আওয়ামী লীগ শাসনামলে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে পদ পাওয়ার আশায় যারা দীর্ঘদিন সময় ও অর্থ ব্যয় করেছিলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর তাদের অনেকেই আত্মগোপনে চলে যান। সম্প্রতি সেই নেতাদের একটি বড় অংশ ঘরে ফিরে বিএনপিতে যোগ দিচ্ছেন। এদের অনেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট কমিটিতে তালিকাভুক্ত থেকেও যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জিয়াউল ইসলাম জিয়া, সংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি সৈয়দ জামান; পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. সেলিম মিয়া জেকে; হাতিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ; বাহাদুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া। এছাড়াও চুকাইবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মহসিন আলী আকন্দ, সুনু মিয়া, আজিজুল হক, মাহমুদুল হক, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য হারুনুর রশিদ, আশরাফুল আলম, আব্দুল হাই, নারী সদস্য আছিয়া আক্তারসহ আরও অনেকে বিএনপিতে যোগ দিয়েছেন। বাহাদুরাবাদ ইউনিয়নের সর্দারপাড়া ও কান্দির গ্রাম, চিকাজানি ইউনিয়নের চরমাগুরি হাট এলাকা এবং চুকাইবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ সমর্থকরাও গণহারে বিএনপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া কয়েকজন চেয়ারম্যান ও নেতা বলেন, বর্তমানে আওয়ামী লীগ মাঠে সক্রিয় নেই। দলটিতে থাকলে হামলা-মামলার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। বিএনপির পক্ষে কাজ করলে এসব ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে বলেই তারা মনে করছেন। এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা স্বেচ্ছায় বিএনপির পক্ষে নির্বাচনী কাজ করছেন। তবে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, যাদের দ্বারা বিএনপির কোনো ক্ষতি হয়নি এবং স্থানীয় বিএনপি নেতাদের ক্লিয়ারেন্স রয়েছে, কেবল তারাই বিএনপিতে রাজনীতি করার সুযোগ পাবেন।

দেওয়ানগঞ্জ, জামালপুর ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে কাজ করবে বিএনপি: শেখ ফরিদুল ইসলাম

ছবি: প্রতিনিধি

জামালপুরে জামায়েতের আমির

ফকিরহাটে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

0 Comments