রাজনীতি

“আইডি হ্যাক নয়, মিথ্যা বলে নিজেদের রক্ষা করছে”: তারেক রহমান

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার যশোরে নির্বাচনী জনসভায় অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল দেশের নারীদের তুচ্ছতাচ্ছিল্য করছে এবং তাদের ঘরে সীমাবদ্ধ রাখতে চায়।তিনি বলেন, ওই দলের নেতারা কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং নির্বাচনের আগে মিথ্যা তথ্য ও অসৎ প্রস্তাব দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ভোট গণনার প্রক্রিয়া ঘিরে কোনো সুযোগ নেওয়া হলে তা প্রতিহত করারও নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিগত সরকারের মতো ভোটের অধিকার হরণ ও কৌশলী প্রতারণার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠিত হলে যশোরের উলাসী খালসহ খাল-বিল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, কৃষি ও ফুল রপ্তানি সম্প্রসারণ, ধর্মীয় নেতাদের রাষ্ট্র সম্মান প্রদান এবং নারীদের শিক্ষার প্রসারসহ সকল সম্প্রদায়ের অধিকার রক্ষা করা হবে।
চেয়ারম্যান তারেক রহমানের ভাষণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং ভোটের দিন কেন্দ্র পর্যবেক্ষণ নিশ্চিত করে ১২ ফেব্রুয়ারি ‘ধানের শীষ’কে জয়যুক্ত করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া তিনি নারীদের ক্ষমতায়ন ও ফ্যামিলি কার্ড বিতরণের প্রতিশ্রুতি দেন, যা খালেদা জিয়ার সরকারী শিক্ষানীতির ধারাবাহিকতা হিসেবে গণ্য করা হচ্ছে।

 

রাজনীতি

আরও দেখুন
“আইডি হ্যাক নয়, মিথ্যা বলে নিজেদের রক্ষা করছে”: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার যশোরে নির্বাচনী জনসভায় অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল দেশের নারীদের তুচ্ছতাচ্ছিল্য করছে এবং তাদের ঘরে সীমাবদ্ধ রাখতে চায়।তিনি বলেন, ওই দলের নেতারা কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং নির্বাচনের আগে মিথ্যা তথ্য ও অসৎ প্রস্তাব দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ভোট গণনার প্রক্রিয়া ঘিরে কোনো সুযোগ নেওয়া হলে তা প্রতিহত করারও নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিগত সরকারের মতো ভোটের অধিকার হরণ ও কৌশলী প্রতারণার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠিত হলে যশোরের উলাসী খালসহ খাল-বিল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, কৃষি ও ফুল রপ্তানি সম্প্রসারণ, ধর্মীয় নেতাদের রাষ্ট্র সম্মান প্রদান এবং নারীদের শিক্ষার প্রসারসহ সকল সম্প্রদায়ের অধিকার রক্ষা করা হবে। চেয়ারম্যান তারেক রহমানের ভাষণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং ভোটের দিন কেন্দ্র পর্যবেক্ষণ নিশ্চিত করে ১২ ফেব্রুয়ারি ‘ধানের শীষ’কে জয়যুক্ত করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া তিনি নারীদের ক্ষমতায়ন ও ফ্যামিলি কার্ড বিতরণের প্রতিশ্রুতি দেন, যা খালেদা জিয়ার সরকারী শিক্ষানীতির ধারাবাহিকতা হিসেবে গণ্য করা হচ্ছে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জামায়াত সংখ্যালঘুতে বিশ্বাস করে না, ১৮ কোটি জনগুষ্টিকে নিয়ে আগামীর দেশ গড়তে চাই: আজহারুল ইসলাম

ছবি: সংগৃহীত

তরুণ ভোটারদের সঙ্গে ‘চায়ের আড্ডা’য় জাইমা রহমান

ছবি: প্রতিনিধি

“আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ”: সাদিক কায়েম

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ের দুটি আসনে জমে উঠেছে নির্বাচনী  প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে যতই দিন এগোচ্ছে, পঞ্চগড়ের দুটি আসনে নির্বাচনী প্রচারণার উত্তাপ তত বাড়ছে। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের প্রার্থীরা এলাকায় সমর্থক ও দলীয় কর্মীদের সঙ্গে কাক ডাকা ভোট, উঠান বৈঠক, গণসংযোগ ও বাড়ি-বাড়ি ভোট প্রার্থনা চালাচ্ছেন। পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বোদা সদর ইউনিয়নের বালাভীড় গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত করেন। এতে শতশত নারী-পুরুষ ভোটার উপস্থিত ছিলেন। তিনি একাধিক স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। প্রার্থীর সরাসরি সংযোগ ও এলাকায় উপস্থিতি তার নির্বাচনী প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলেছে।  

আমির খসরু লাবলু ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জাতীয় পার্টির প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

“নারী নেতৃত্ব ও শ্রমকে ঘৃণ্যভাবে অবমূল্যায়ন করছে একটি রাজনৈতিক দল”: তারেক রহমান

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে দুই উপজেলায় বিএনপির নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারী-৪ আসনে ত্রিমুখী লড়াইয়ে জমে উঠছে ভোটের মাঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নীলফামারী-৪ আসনে ভোটের উত্তাপ তীব্র হচ্ছে। দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি ও জামায়াত প্রার্থীরা এবার পরস্পর মুখোমুখি, ফলে ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের সময় এই আসনে জাতীয় পার্টির আঞ্চলিক ভোট ব্যাংক তৈরি হয়েছিল। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়ে জাতীয় পার্টির দুর্গ ভেঙে দেন। বর্তমানে জামায়াত তাদের ভোটার আস্থা কাজে লাগিয়ে নতুন ভোট ব্যাংক তৈরি করতে মরিয়া। বিএনপির বিদ্রোহী প্রার্থী দলটির সমীকরণ আরও জটিল করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ভোটের চূড়ান্ত লড়াই হবে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে। ভোটারদের দৃষ্টিকোণ এবং প্রার্থীদের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে কে জয়ী হবে। জাতীয় পার্টি আসনটি পুনরুদ্ধারের জন্য সাবেক এমপি ও শিল্পপতিকে প্রার্থী করেছে। মাঠে তিনি নেতাকর্মীদের উদ্যমী করেছেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। তবে কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না পারায় দলের কিছু ভোটার অনিশ্চয়তায় রয়েছেন। নীলফামারী-৪ আসনটি কিশোরগঞ্জের ৯টি ইউনিয়ন এবং সৈয়দপুরের ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পেয়ে প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে বিএনপি ধানের শীষে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জামায়াত দাঁড়িপাল্লায় হাফেজ আব্দুল মুনতাকিম, জাতীয় পার্টি লাঙলে সিদ্দিকুল আলম প্রার্থী। এছাড়া হাতপাখা, ফুটবল, মোটরসাইকেল, ঘোড়া, কাঁচি, কাঁঠাল প্রতীকের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে বিএনপি আয়োজিত নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

“জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়”: মির্জা ফখরুল

“১৭ মাসের লুটপাটই তথাকথিত প্ল্যানের প্রমাণ”: আসিফ মাহমুদ

0 Comments