রাজনীতি

নালিতাবাড়ীতে জামায়াতের নির্বাচনী সমাবেশ: বিপুল ভোটে বিজয়ের আহ্বান

Icon
নালিতাবাড়ী,শেরপুর
প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে এক বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নন্নী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, শেরপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি)। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করেন।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আফসার উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল মোমেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক মাওলানা মো. তাজুল ইসলাম। এছাড়া ব্যবসায়ী নেতা শামসুল আলম সওদাগর, জকসু নির্বাচিত নেতা মো. মুস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নালিতাবাড়ীর কৃতীসন্তান মু. গোলাম কিবরিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। জনসভায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নীলফামারীকে আধুনিক নীলফামারী হিসাবে গড়ে তুলতে চাই: তুহিন

নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, নীলফামারীকে আধুনিক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে ভোটারদের সমর্থন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে শহরের শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধানের শীষের পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং ধানের শীষে ভোট দিতে হবে। জেলা যুবদলের সহসভাপতি রবিউল আল সরকার রব্বুর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল বক্তব্য দেন। পথসভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ। স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।  

নীলফামারী প্রতিনিধি> ফেব্রুয়ারি ৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

“ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে”: মির্জা ফখরুল

নালিতাবাড়ীতে জামায়াতের নির্বাচনী সমাবেশ: বিপুল ভোটে বিজয়ের আহ্বান

“আইডি হ্যাক নয়, মিথ্যা বলে নিজেদের রক্ষা করছে”: তারেক রহমান

ছবি: প্রতিনিধি
জামায়াত সংখ্যালঘুতে বিশ্বাস করে না, ১৮ কোটি জনগুষ্টিকে নিয়ে আগামীর দেশ গড়তে চাই: আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “জামায়াত সংখ্যাগুরু সংখ্যালঘুতে বিশ্বাস করে না, আমরা ১৮ কোটি জনগোষ্ঠীকে নিয়ে আগামীর দেশ গড়তে চাই। কোন দল বা ব্যক্তি জান্নাতের টিকিট বিক্রি করতে পারবে না, অথচ বিরোধীপক্ষ জনগনকে বিভ্রান্ত করছে।” সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী কিশোরগঞ্জ স্টেডিয়ামে নীলফামারী-০৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাফেজ আব্দুল মুত্তাকিমের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আজহারুল ইসলাম বলেন, “ক্ষমতায় এলে সবার আগে দুর্নীতি বন্ধ করা হবে। দেশের অর্ধেক কাজ তখনই হবে। ১৭ বছর পালিয়ে থাকা কোনো নেতা জনগনের বন্ধু নয়।” তিনি আরও বলেন, “জামায়াত ফ্যামিলি কার্ড বা জান্নাতের টিকিট বিক্রি করে না, আমরা দেশে ইনসাফ কায়েম করতে চাই।” জনসভায় উপস্থিত ছিলেন জামায়াত ও জোটের অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ স্থানীয় নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেন, “যুবকরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দাড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। দুর্নীতিমুক্ত ও ফ্যাসিবাদ রোধের জন্য জনগণ ভুল সিদ্ধান্ত নেবেন না।” সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে যোগ দেন।

নীলফামারী প্রতিনিধি> ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

তরুণ ভোটারদের সঙ্গে ‘চায়ের আড্ডা’য় জাইমা রহমান

ছবি: প্রতিনিধি

“আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ”: সাদিক কায়েম

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের দুটি আসনে জমে উঠেছে নির্বাচনী  প্রচারণা

ছবি: প্রতিনিধি
জাতীয় পার্টির প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ থেকে সৈয়দপুর ফেরার পথে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম ও তাঁর সহকর্মীরা হামলার শিকার হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। প্রার্থী জানান, তাঁর গাড়িবহরে ৪০–৫০ জন যুবক হামলা চালিয়ে একটি গাড়ি ভাঙচুর করেছেন এবং জাতীয় পার্টির নেতা-কর্মীদের মারধর করেছেন। এতে ১০–১২ জন আহত হয়েছেন। হামলার সময় প্রার্থীর লাইসেন্সধারী গানম্যানও আক্রান্ত হয়েছেন। সিদ্দিকুল আলম লিখিত বক্তব্যে জানান, এলাকার বাসিন্দাদের সহায়তায় তারা পরিস্থিতি থেকে রক্ষা পান। হামলার ঘটনায় রোববার রাতেই কিশোরগঞ্জ থানায় ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিএনপি প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, “আমাদের কেউ হামলার সঙ্গে জড়িত নয়। এটি অপপ্রচার।”  

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

“নারী নেতৃত্ব ও শ্রমকে ঘৃণ্যভাবে অবমূল্যায়ন করছে একটি রাজনৈতিক দল”: তারেক রহমান

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে দুই উপজেলায় বিএনপির নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারী-৪ আসনে ত্রিমুখী লড়াইয়ে জমে উঠছে ভোটের মাঠ

0 Comments