অপরাধ

স্বাস্থ্যের ৩শ কোটির কাজ বাগিয়ে নেয় হাসান এন্ড সন্স

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • টেন্ডারে ভুয়া অভিজ্ঞতার সনদ দাখিল
  • নকশা চূড়ান্ত হওয়ার আগেই তড়িঘড়ি করে কাজ শুরু করে
  • অনিয়ম করে কাজ নেয়ায় দুদকে অভিযোগ
  • কাজ বাগিয়ে নিতে সহায়তা করে শেখ সেলিম
  • তিন চার মাস লাগলে মাত্র দেড় মাসেই সম্পন্ন করে দরপত্র বাছাই, ই-টেন্ডার, দরপত্র মূল্যায়ন, সুপারিশসহ যাবতীয় সব কাজ

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস আধুনিকায়ন ও সম্প্রসারণের ঠিকাদার নিয়োগে ভয়াবহ জালিয়াতির অভিযোগ উঠেছে। অবৈধভাবে কাজ পাইয়ে দিতে পরিবর্তন করা হয় দরপত্রের শর্তাবলি। ভুয়া অভিজ্ঞতার সনদ দিয়ে পাওয়া কাজ তড়িঘড়ি করে শুরু করেছে নকশা চূড়ান্ত হওয়ার আগেই। 
ভুয়া অভিজ্ঞতার সনদের কপি ও নানা অনিয়মের প্রমানপত্রসহ এ বিষয়ে দুর্নীতি দমন সংস্থা দুদক-এ অভিযোগও করা হয়েছে। গত ২১ মার্চ ২০২৪ সালে এ অভিযোগ করা হয়। সরকার পরিবর্তনের পর এ অভিযোগের আর হদিশ খুঁজে পাওয়া যায়নি। 
খোঁজ নিয়ে জানা যায়, পতিত হাসিনা সরকার পতনের আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩০০ কোটি টাকার কাজ বাগিয়ে নেয় হাসান অ্যান্ড সন্স লিমিটেড -(এইচএসএল)- এমএসএ (জেবি) কে সহায়তা করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিম। সহায়তা করে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামসহ ৩টি বেইজমেন্ট, ১২ তলা ভবন নির্মাণের জন্য দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২৩ সালের ১৪ অক্টোবর। 
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য সারসংক্ষেপ তৈরি করে পাঠানো হয় গত ২৯ নভেম্বর। অর্থাৎ দেড় মাসের মধ্যেই সম্পন্ন করা হয়েছে দরপত্র বাছাই, ই-টেন্ডার, দরপত্র মূল্যায়ন, সুপারিশসহ যাবতীয় সব কাজ। 
অবিশ্বাস্য দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হয় দরপত্রটি। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩০৩ কোটি টাকা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের বড় অঙ্কের প্রকল্পের দরপত্র আহ্বান থেকে শুরু করে মূল্যায়ন ও সুপারিশ পর্যন্ত যাবতীয় কাজ শেষ করতে তিন থেকে চার মাস সময় লেগে যায়। 
কিন্তু এই দরপত্রের ক্ষেত্রে দেড় মাসের মধ্যেই সবকিছু সম্পন্ন করে ফেলে। তড়িঘড়ি করে মন্ত্রিসভার অনুমোদন দেয় তোড়জোড় করে। 
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এর আধুনিকায়ন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ হবে। ১২ তলাবিশিষ্ট এই মাল্টিপারপাস ভবনে থাকছে ৩টি বেসমেন্টসহ ১ হাজার ৫০০ আসনবিশিষ্ট মিলনায়তন। দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী কাজটি করবে এইচএসএল-এমএসই (জেভি)। ১৫০০ আসনের ভবনের জন্য অভিজ্ঞতা চাওয়া হয় ২৫০ আসনের কাজের। 
নথিপত্র থেকে জানা গেছে, গণপূর্তের ঠিকাদার হাসান অ্যান্ড সন্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজের কোন অভিজ্ঞতা না থাকায় ভুয়া অভিজ্ঞতার সনদ দিয়েছে। এতে সহায়তা করেছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন। ভবনের নকশা অনুমোদনের আগেই শুরু করেছে নির্মাণ কাজ। প্রকল্প পরিচালক ভবনের নকশা এবং ড্রয়িং অনুমোদনে অনীহা প্রকাশ করলে স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মরিয়া হয়ে ওঠেন নকশা অনুমোদনে। 
দরপত্র প্রকাশের আগের তারিখে নকশা অনুমোদনের দায়িত্ব পড়ে আনোয়ার হোসেন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলামের উপর। পরবর্তীতে বিদ্বেষমূলক ঊর্ধ্বতনদের চাপে নকশা অনুমোদনে বাধ্য হয় প্রকল্প পরিচালক। 
০৫ আগস্টের পর শেখ সেলিমের বাসার ধ্বংসস্তূপে মিলেছে স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহণসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের নথি।
এসকল বড় অংশই ছিল তাঁর নিয়ন্ত্রণেই। বিশেষ করে বৃহত্তর ফরিদপুর, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সব উন্নয়নকাজ নিজ হাতে ভাগবাঁটোয়ারা করতেন। বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে নিতেন মোটা অঙ্কের কমিশন। একটি নথিতে দেখা গেছে, এমএসই এর মালিক মাহবুবের কাছ থেকেও তিনি প্রতিমাসে বিপুল পরিমাণ অর্থ নিতেন।
এ বিষয়ে এইচএসএল এর পার্টনার এমএসই'র ঠিকাদার মাহবুবের কাছে জানতে চাইলে প্রথমে তিনি বলেন,

“এই কাজে জয়েন্ট ভেঞ্চারে তার নাম শুধু কাগজে কলমে। কার্যত এই কাজে তাঁর কোনো পার্টনারশিপ নেই। তবে সরেজমিনে মহাখালিতে অবস্থিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস সার্জনসের কার্যালয়ে গিয়ে দেখা যায়, এইচএসএল এর পাশাপাশি সেখানে তারও সাইড অফিস রয়েছে। এ অফিসে কাজ করছেন তার লোকজন। তার অফিসে কর্মরত নাফিস হায়দার স্বীকার করেন, তিনি ঠিকাদার খন্দকার মাহবুবের অধীনে এখানে কাজ দেখভাল করছেন।”

তাদের সাথে কথা বলে তাদের সামনেই ভবন নির্মাণের ভিডিও করার সময় এইচএসএল এর এক কর্মচারী ভিডিও করতে এ প্রতিবেদককে বাধা দেয়। এক পর্যায়ে তিনি মোবাইলে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।পরবর্তীতে ঠিকাদার খন্দকার মাহবুবকে ফোন করে কেন মিথ্যা কথা বলছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি আর কোনো সদ উত্তর দিতে পারেননি। এক পর্যায়ে তিনি রিপোর্ট না করার জন্য অনুরোধ করে বলেন, “আমরা এনডিই'র সাথে কনটেস্ট করে ফাস্ট লোয়েস্ট হয়ে অনেক লেসে কাজটি নিয়েছি।” কাজটি শেষ করতে আরো দুই থেকে আড়াই বছর লাগবে উল্লেখ করে, তিনি এক পর্যায়ে এ প্রতিবেদকের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।

কালিগঞ্জের পল্লীতে ইজিবাইক চালককে কুপিয়ে জখম : টাকা ছিনতাই

  সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে এক ইজিবাইক চালককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত চালক হারুন অর রশিদ (৫৩) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত: মোবারক আলী মোল্লার ছেলে। রাত ৯টার দিকে ২ জন যাত্রী নিয়ে উপজেলা সদর থেকে সোনাতলা এলাকা দিয়ে যাওয়ার পথে চার-পাঁচজন ছিনতাইকারী প্রতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে যখন করে তার পকেটে থাকা সাড়ে তিন হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।  কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এঘটনায় একটি অভিযোগটি আমরা হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরা মার্চ ১৯, ২০২৬ 0

তিস্তায় পাথর উত্তোলনে বাধা দেওয়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশসহ আহত ১৭

মোরেলগঞ্জে ভিজিএফের ১২ বস্তা চাল হোটেলে, অভিযোগের তীর বিএনপি নেতার দিকে

বরিশালের বাবুগঞ্জের আলোচিত রাইসা হত্যা মামলার অভিযুক্ত বাবা-ছেলের থানায় আত্মসমর্পণ

খুলনায় ঘরে ঢুকে ঘুমন্ত পরিবারের চারজনের ওপর গুলি

  খুলনা নগরীতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে খুলনা নগরীর লবণচরা থানার খাদিজাবাগের কৃষ্ণনগর ঠিকারবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও পুত্রবধূ ফাহিমা খাতুন। এর মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে। অন্য দুইজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ফাহিমা খাতুনের সঙ্গে তার সাবেক স্বামী ইমরানের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন সশস্ত্র দুর্বৃত্ত বাড়িতে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘুমন্ত সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. লক্ষিন্দার কুমার দে জানান, গুরুতর আহত দুই নারীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা মার্চ ১৯, ২০২৬ 0

গাজীপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, ৯টি ঘোড়াসহ আটক ৫

কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার

দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা রাশুকে গুলি করে হত্যা

চুনারুঘাটে গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মুরগিবাহী যানবাহন থেকে প্রায় ১৬০টি লেয়ার মুরগি ছিনতাই হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত মো. শাকিল ফারহান মিয়া গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শাকিল ফারহান মিয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, ১২ মার্চ রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের একটি মুরগিবাহী গাড়ি আটকানো হয়। অভিযোগ, শাকিল ফারহান মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক জোরপূর্বক গাড়ির গতিরোধ করে মুরগিগুলো ছিনিয়ে নেয়। এছাড়া চালক ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোনও নেওয়া হয়। প্রাপ্ত খবরে জানা যায়, কোম্পানির সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে গেলে তার মোটরসাইকেলের চাবিও নেওয়া হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় চাবি ও একটি মোবাইল ফোন ফেরত পাওয়া গেলেও ছিনতাই হওয়া মুরগি উদ্ধার করা যায়নি। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত শাকিল ফারহান মিয়ার সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা ব্যর্থ হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কালিগঞ্জে অবৈধ জ্বালানি তেল মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ

বরিশাল নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, চারজন আটক

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ছুরিকাঘাতে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আহত, ব্যাগভর্তি টাকা ছিনতাই

0 Comments