অপরাধ

ঝিনাইদহে ভোট চাইতে গিয়ে অস্ত্রের মুখে বাড়িতে ডাকাতি

Icon
ঝিনাইদহ ,প্রতিনিধি
প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬
প্রতীকি ছবি
প্রতীকি ছবি

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভোটের প্রচারের নাম ব্যবহার করে একটি বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের নারী সদস্য ও শিশুদের উপরও হুমকি প্রদর্শন করা হয়।

ভুক্তভোগী মো. রওশন আলীর মা আছিয়া বেগম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন ব্যক্তি বাড়ির দরজায় এসে ভোট চাওয়ার নাম করে প্রবেশের চেষ্টা করে। পরে তারা জোর করে ঘরে ঢুকে দুই নাতির মাথায় অস্ত্র ধরেন, মুখে টেপ মারার চেষ্টা করেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপর হুমকি প্রয়োগ করেন। ডাকাতরা আলমারি ভেঙে তিন ভরি সোনার গয়না ও নগদ তিন লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছর, এবং তারা একটি মোটরসাইকেলে এসেছিল; দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

স্থানীয় পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. বিল্লাল হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা এই ঘটনার কারণে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হওয়ায় দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

ছবি: প্রতিনিধি
দাউদকান্দিতে হাঁস চুরির সন্দেহে যুবক পিটিয়ে হত্যা, দুজন আটক

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় হাঁস চুরির অভিযোগে সাইদুল ইসলাম সাইদ (২৩) নামে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মালিগাঁও গ্রামে হাঁস চুরির অভিযোগে সাইদকে আটক করে স্থানীয়রা মারধর করে। তিনি অচেতন হয়ে পড়লে রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দাউদকান্দি মডেল থানার ওসি এম আবদুল হালিম জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০২৬ 0
প্রতীকি ছবি

ঝিনাইদহে ভোট চাইতে গিয়ে অস্ত্রের মুখে বাড়িতে ডাকাতি

স্বাস্থ্যের ৩শ কোটির কাজ বাগিয়ে নেয় হাসান এন্ড সন্স

ছবি: প্রতিনিধি

রায়পুরায় গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে কারাগারে সাফিকুর রহমান ও তার স্ত্রীসহ চারজন

রাজধানীর একটি আদালত সোমবার (২ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান, তার স্ত্রী বীথিসহ চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন বাসার আরও দুই গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম। এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলে এ গ্রেফতারি কার্যক্রম সম্পন্ন করা হয়।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কালীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

ছবি: প্রতিনিধি

শেরপুরে ভূমি সেবার নামে প্রকাশ্য ঘুষ, ভূমি কর্মকর্তার ভিডিও ঘিরে তোলপাড়

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চাঁদাবাজ চক্রের এক সক্রিয় সদস্য মোঃ মামুন শেখ ওরফে জঙ্গী মামুন (২৫) গ্রেফতার হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি নীলফামারী সদর থানাধীন বড় মাঠ এলাকায় অভিযুক্ত ও তার চক্রের সদস্যরা তাপস রায় ও তার স্ত্রীকে আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তাপস রায়কে মারধর করা হয় এবং ঘটনাটি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তৎপর হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চড়াইখোলা বটতলী বাজারের কবরস্থান এলাকা থেকে মামুনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার চক্র দীর্ঘদিন ধরে নীলফামারী বড় মাঠ এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। ওসি মো. মতলুবর রহমান জানান, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সৈয়দপুর, নীলফামারী জানুয়ারী ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে হিজলায় বিপুল পরিমানের দেশীয় অস্ত্র সহ মোস্তফা গ্রেফতার

পারিবারিক বিরোধে শিবপুরে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: প্রতিনিধি

হেলমেট না থাকায় সেনাসদস্যের মারধরের ঘটনায় যুবকের মৃত্যু

0 Comments