বাংলাদেশ

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার উপর বর্বরোচিত হামলা, হাসপাতালে ভর্তি

Icon
সাতক্ষীরা
প্রকাশঃ মার্চ ২২, ২০২৬

 

সাতক্ষীরার আগরদাঁড়ি গ্রামের সাবেক ওয়ার্ড সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোঃ বাহারউদ্দিন (৫৮) পবিত্র ঈদের দিন শনিবার (২১ মার্চ) রাতে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। আহত নেতাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় বাহারউদ্দিন বাড়িতে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযোগ অনুযায়ী, স্থানীয় জামায়াত সমর্থিত ৩০-৩৫ জন হামলাকারী বাড়িতে প্রবেশ করে তাকে খুনের উদ্দেশ্যে পিটুনি দেয়। এই সময় তার বাম বাহু, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয় এবং ডান চোখ নষ্ট করার চেষ্টা করা হয়। হামলার সময় তার স্ত্রী রেবেকা সুলতানাও আহত হন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রাহুল দেব রায় জানিয়েছেন, বাহারউদ্দিনের ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ মাসুদুর রহমান জানিয়েছেন, বিষয়টি এখনো তার দপ্তরে নিশ্চিতভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাহারউদ্দিন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় তার বাড়ি ও ব্যবসায় লুটপাট চালানো হয়েছিল এবং আগুন লাগানো হয়েছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ঈদের আগে বাড়িতে ফেরেন তিনি। ঘটনার পর হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়।

 

বাংলাদেশ

আরও দেখুন
আজ রাজধানীসহ যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

জরুরি রক্ষণাবেক্ষণ, উন্নয়নকাজ ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (১১ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে লোড বিভাজন ও উন্নয়নমূলক কাজের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর আংশিক এলাকা, দারুসসালাম, ইকবাল নগর ও আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ফিডারটির অতিরিক্ত লোড কমিয়ে ভবিষ্যতে আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণের কাজ চলবে। এ কারণে রাজশাহীর রাবি স্টেশন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0

৪৮ ঘণ্টায় লঘুচাপের সম্ভাবনা, নতুন সতর্কবার্তা জারি

দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি

জামালপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি
নগরকান্দায় গুজব ছড়িয়ে ট্রাকচালককে গণপিটুনি দিয়ে হত্যা, গ্রেফতার ১

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গুজব ছড়িয়ে এক ট্রাকচালককে গণপিটুনিতে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ট্রাকচালকের নাম হান্নান (৪৫)।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মে উপজেলার বিননালিয়া নতুন হাটখোলা এলাকায় একটি গুজবকে কেন্দ্র করে উত্তেজিত জনতা হান্নানকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরে তিনি মারা যান। তদন্তে পুলিশ নিশ্চিত হয়, ঘটনাটি সম্পূর্ণ গুজবের ভিত্তিতে সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে মো. সাজেদুল মৃধা (২৫)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বাড়ি উপজেলার দক্ষিণ বিননালিয়া মৃধাডাঙ্গী গ্রামে। তার পিতার নাম মো. অহিদ মৃধা। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে এসআই সনাতনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ প্রশাসন গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি> মে ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নগরকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

মোরেলগঞ্জে কাটিমন আম চাষে সাড়া ফেলেছেন ফসল চাষি মুকুল

এজলাসে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা

ছবি: প্রতিনিধি
সাতক্ষীরায় ৫০০ কোটি টাকার আম বিক্রির সম্ভবনা

  সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে ভোর থেকেই শুরু হয়েছে রসালো আমের কেনাবেচা। ভ্যান, ট্রাক ও পিকআপে করে বিভিন্ন বাগান থেকে আম এনে বাজারে সাজানো হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে দফায় দফায় দরাদরি ও বেচাকেনা। বর্তমানে জেলায় আম পাড়ার ভরা মৌসুম চলছে। স্থানীয় চাষি, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মৌসুমে প্রায় ৫০০ কোটি টাকার আম বাণিজ্য হতে পারে। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে উৎপাদন নতুন রেকর্ড ছাড়াতে পারে বলেও আশা করা হচ্ছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ মৌসুমে জেলায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০ হাজার ৯০০ মেট্রিক টন। তবে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।     ৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হওয়ার পর জেলার বিভিন্ন বাগানে গোপালভোগ, গোবিন্দভোগ ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম সংগ্রহ চলছে। চাষিরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্যমূল্য পাওয়া নিয়ে তারা উদ্বিগ্ন। সার, কীটনাশক ও শ্রমিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেক চাষি লোকসানের আশঙ্কা করছেন। সাতক্ষীরা সদর ও কলারোয়া এলাকার কৃষকেরা জানান, শুরুতে বাজারে দাম ভালো থাকলেও শেষ পর্যন্ত তা স্থিতিশীল না থাকলে ক্ষতির মুখে পড়তে হবে। তারা বাজার মনিটরিং ও ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন। জেলা কৃষি কর্মকর্তা বলেন, এবার ফলন ভালো হওয়ায় কৃষি বিভাগ বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ চলছে।  

সাতক্ষীরা মে ১০, ২০২৬ 0

অসাধু চক্রের বিরাগভাজন এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম

ছবি: প্রতিনিধি

বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট ধ্বংস ও ২০ হাজার টাকা জরিমানা

ভূট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রান হারালো সোহেল

0 Comments