বাংলাদেশ

ভোলায় মিথ্যা মামলা থেকে অব্যাহুতি পেতে সংবাদ সম্মেলন

Icon
ভোলা প্রতিনিধি>
প্রকাশঃ জানুয়ারী ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে জমি আত্মসাতের উদ্দেশ্যে একটি ভূমিদস্যু চক্র মিথ্যা হত্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে নিঃস্ব করার চেষ্টা করছে। এর প্রতিবাদে নাংলাপাতা-২ নং ওয়ার্ডের প্রধান আসামী আলাউদ্দিন মৃধার পরিবার ভোলার একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করেছে।
পরিবারের অভিযোগ, আলাউদ্দিন মৃধার দীর্ঘদিনের জমি বিরোধের জেরে আধু মৃধার ছেলে আলআমিন মৃধা বাদ হয়ে আলাউদ্দিন ও তার পরিবারের চারজনকে ৭ নভেম্বর মিথ্যা হত্যা মামলা দায়ের করেন। অথচ, আধু মৃধা ৪ নভেম্বর হৃদরোগে স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। মৃত্যুর সত্যতা হাসপাতালের ডেথ সার্টিফিকেটে স্পষ্ট।
সংবাদ সম্মেলনে আলাউদ্দিনের মেয়ে ইসরাত জাহান বলেন, “আমাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। আলআমিন দাবি করছে, যদি আমরা তাকে ২০ লাখ টাকার জমি লিখে দিই, তাহলে মিথ্যা মামলা তুলে নেবে।” তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, যাতে সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে পরিবার অব্যাহতি পায়।
স্থানীয় সচেতন মহলও দাবি করেছেন, মৃত আধু মৃধার মৃত্যু স্বাভাবিক এবং মামলা সম্পূর্ণ রাজনৈতিক ও আর্থিক প্রণোদিত। অন্যদিকে, বাদী আলআমিন মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পাওয়া যাননি।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নীলফামারীতে শিক্ষককে শারীরিক নির্যাতন করার প্রতিবাদে সভা

নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানের সামনে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা করেছেন। প্রতিবাদ সভা আয়োজন করা হয় পার্টটাইম শিক্ষক হাসান মাহমুদকে ভুয়া ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে জ্যোতি টেইলার্সের মালিক আবু সাঈদ ও তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনী কর্তৃক দেশীয় অস্ত্র, লাঠি, লোহার পাইপ ও রড দিয়ে শারীরিকভাবে গুরুতরভাবে আহত করার ঘটনায়। সভায় বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিক সফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর আরিফ বিল্লাহ, মাহমুদুল হাসান, সামছুস জ্জামান মহসিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী। বক্তারা বলেন, “শিক্ষক জাতি গঠনের কারিগর। যদি কোনো ভুল বা ত্রুটি থাকে, তা প্রতিষ্ঠানের প্রধানের কাছে অবগত করা উচিত। শিক্ষকের উপর সরাসরি ভুয়া ও মিথ্যা অভিযোগ ভিত্তিক হামলা গ্রহণযোগ্য নয়।” তারা আরও দাবি করেন, এ ধরনের বর্বরোচিত ঘটনা বিদ্যালয় ও শিক্ষাব্যবস্থার জন্য হুমকি এবং ঘটনার সঙ্গে জড়িতদের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।  

নীলফামারী প্রতিনিধি> মার্চ ৫, ২০২৬ 0

দায়িত্বে গাফিলতি, শাস্তির মুখে ৩ ভূমি কর্মকর্তা

ছবি: প্রতিনিধি

রামপালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার, প্রশাসনের অভিযানে জরিমানা আদায়

ঈদে দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

নিহত মো. আলমগীর হোসেন
নিখোঁজের চার দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের চার দিন পর জনতা ব্যাংকের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় বিসিক শিল্পনগরীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি মো. আলমগীর হোসেন, তিনি জনতা ব্যাংকের ভৈরব শাখায় কর্মরত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন পরিবারসহ ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করতেন। গত রোববার (১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে তিনি অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তবে পরে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ পরিবারকে জানায়, সেদিন তিনি কর্মস্থলে উপস্থিত হননি। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারেননি। এ ঘটনায় ওই দিনই তার স্ত্রী তাছলিমা আক্তার ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। পুলিশ ও পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন বিসিক শিল্পনগরীর পাশের একটি স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিকভাবে আলমগীর হোসেন হিসেবে শনাক্ত করে। নিহতের স্ত্রী তাছলিমা আক্তার জানান, পারিবারিক কিছু বিষয়ে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিছুদিন আগে তার স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করেছিলেন বলেও তিনি দাবি করেন। এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকদ জানান, মরদেহের পাশ থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে, যা প্রাথমিকভাবে বিষের বোতল বলে ধারণা করা হচ্ছে। মরদেহে একটি পায়ে সামান্য আঘাতের চিহ্নও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনানুগ তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রয়োজনে ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণনাশের হুমকি

ছবি: প্রতিনিধি

যে পরিবারের সবাই প্রতিবন্ধি

গুপ্তধন মনে করে বাড়িতে আনলেন গ্রেনেড

লৌহজংয়ে গণপিটুনিতে দুই চোর নিহত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সাতঘড়িয়া এলাকায় মঙ্গলবার (০৩ মার্চ) রাতে একটি ক্লিনিক চুরি করার চেষ্টা করার সময় জনতার হাতে আটক দুই যুবক বুধবার (০৪ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  নিহতরা সাগর (৩২) ও সানারুল (৩৪), যারা গোয়ালী মান্দ্রা বেদে সম্প্রদায়ের সদস্য। প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার (০৩ মার্চ) রাতেই স্থানীয়রা দুই চোরকে চুরির সময় ধরে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। বুধবার (০৪ মার্চ) সকালে পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। লৌহজং থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, “গণপিটুনির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। হত্যার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

খুন,নারী ও শিশু ধর্ষন, অপহরন, নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মৌন প্রতিবাদ

ছবি: প্রতিনিধি

শ্যামনগর প্রেসক্লাবে হামলার ঘটনায় যুবদলের ৪ নেতা বহিষ্কার, সাংবাদিকহামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

ডোমার সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবির হাতে তিন শিশু আটক

0 Comments