বাংলাদেশ

রাজশাহীতে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

Icon
রাজশাহী
প্রকাশঃ জানুয়ারী ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী তাদের নিজ নিজ প্রতীক পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


এর আগে নির্বাচন আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত করা হয়। ব্যানার-ফেস্টুন, সভা-সমাবেশ ও মিছিল সংক্রান্ত বিধিনিষেধ নিয়েও আলোচনা হয়। বেলা সাড়ে ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।
প্রতীক বরাদ্দে ছয় আসনে ২৬ জন দলীয় প্রার্থী দলীয় প্রতীক পান। এছাড়া দুটি আসনের তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রতীক পেয়েছেন। রাজশাহী-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ মোটরসাইকেল প্রতীক, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক ঘোড়া প্রতীক এবং একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম ফুটবল প্রতীক বরাদ্দ পান।
এদিকে প্রতীক বরাদ্দ চলাকালে রাজশাহী-৩, ৪ ও ৬ আসনে জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের প্রতিবাদ জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজুর নেতৃত্বে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এ সময় তিনি জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করে বক্তব্য দেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই নীতির বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলা একটি আদর্শ জেলায় পরিণত হতে পারে। সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, শহরের যানজট নিরসন ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ময়মনসিংহ শহরের যান চলাচল অনেকটাই সহজ করা সম্ভব। হাসপাতাল ও রাস্তার উপর দোকান বসানো এবং পার্কিংয়ের অভাবজনিত সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের জ্বালানি পর্যাপ্ত হলেও কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখা হচ্ছে এবং একাধিকবার জ্বালানি তোলা হচ্ছে, যা নজরদারিতে রাখা হবে। এছাড়া কিশোর গ্যাং ও মাদকের বিষয়েও অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও অপরাধ দমনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সংসদ সদস্য, জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র‍্যাব ও বিজিবি কর্মকর্তারা।

ময়মনসিংহ প্রতিনিধি মার্চ ৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফকিরহাটে রেলওয়ের জমিতে বৈধ ব্যবসায়ীর উপর প্রভাবশালী চক্রের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

ছবি: প্রতিনিধি

মোংলার কোস্ট গার্ডের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা পেল ২০০ অসহায় মানুষ

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর উদ্ভাবনী জীবনসংগ্রামের প্রদর্শনী

কালিগঞ্জে বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই, ১০ ঘন্টায়ও আটক হয়নি দুর্বৃত্ত

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় রোববার (৮ মার্চ) বিকাশ এজেন্ট মোঃ মোখলেছুর রহমান (৩৫) কে লক্ষ্য করে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার ১০ ঘন্টায়ও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। পুলিশ জানায়, আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে বাজারের দিকে যাচ্ছিলেন মোখলেছুর। পথে ৪–৫ জনের একটি দল ওৎ পেতে ছিল। তারা তার পথরোধ করে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেন। স্থানীয়রা আহতকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, পরে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।  

সাতক্ষীরা মার্চ ৯, ২০২৬ 0

মাদারীপুরে টর্চ জ্বালিয়ে রাতভর সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ছবি: প্রতিনিধি

রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনার ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

মিরপুর-২ বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

হাঁস চুরির অপবাদে নাকে খত, অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি ছোট চুরির ঘটনা রাতারাতি সঙ্কটময় পরিস্থিতিতে রূপ নিয়েছে। উপজেলা গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের ১৯ বছর বয়সী মাসুম নামের এক যুবক, যে শুক্রবার (৬ মার্চ) রাতে কয়েকটি হাঁস চুরির সঙ্গে জড়িত ছিল, স্থানীয় সালিশে নাকে খত দেওয়া এবং পাঁচ হাজার টাকা জরিমানা হওয়ার পর রোববার (৮ মার্চ) বিকালে নিজের বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে বসানো সালিশে মাসুমকে দোষী সাব্যস্ত করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, মাসুম এবং তার সহযোগী চুরি করা হাঁস বিক্রি করেছিলেন। ঘটনার পর থেকে এলাকার অন্যান্য যুবকরা তাকে কয়েক দফা হুমকি ও মারধর করেছিল। সালিশের সময়ও মাসুম এবং তার মাকে অপমানজনক ভাষায় সমালোচনা করা হয়, যা তার মানসিক সহনশীলতার বাইরে গিয়ে আত্মঘাতী হওয়ার দিকে প্ররোচিত করেছে। স্থানীয়রা জানিয়েছেন, মাসুমের মৃত্যু শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো গ্রামের যুব সমাজ ও সালিশ প্রথার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলে। পরিবার এবং প্রতিবেশীরা প্রশাসনের কাছে দাবি করেছেন, ঘটনা যথাযথভাবে তদন্ত করা হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। সোমবার (৯ মার্চ ) পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনার বিষয়ে থানার কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি আইনগতভাবে তদন্তাধীন।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৯, ২০২৬ 0

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

সাখাওয়াত আলী খান

সাংবাদিকতা শিক্ষার অগ্রদূত অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই-এর ইতিহাস ভুলে গেলেন: গোলাম পরওয়ার

0 Comments