- পলাশ থানা যুবদলের কমিটি বহাল
- টানা বর্ষণে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ
- পঞ্চগড়ে ট্রাকচাপা ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- পাকুন্দিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে শিবপুরের ৩ জন নিহত, আহত ২
- বাগেরহাটে র্যাবের অভিযানে গাঁজাসহ যুবক আটক
- বিতর্কের মুখে প্রাথমিকের পাঠাগারে তিন বই রাখার নির্দেশনা বাতিল
- ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে প্রকৌশলী বদলি
- সৈয়দপুরে কুটির শিল্প মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি
- রায়পুরার উন্নয়ন প্রকল্প নিয়ে এলজিইডি প্রধান কার্যালয়ে এমপি বকুলের বৈঠক
- জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
- চার বছর ধরে মসজিদের মক্তবে চলছে পাঠদান
- হরিপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
- অটোর অতিরিক্ত পার্কিং চার্জ প্রত্যাহারের দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও
- অনুমোদন ছাড়াই পলাশ থানা যুবদলের কমিটি ঘোষণার অভিযোগ
- ওপেকের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল তেলের দাম
- মানবিক উদ্যোগে গাজার ১০০ ফিলিস্তিনিকে গ্রহণ করল স্পেন
- মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি
- শনিবারের মধ্যে লেবার রুম না হলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল
- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা আজ ঢাবির কেন্দ্রীয় মসজিদে
- ব্রাজিলের বিদায়ে কোচ আনচেলত্তির কৌশল নিয়ে প্রশ্ন
- সৈয়দপুরে ক্ষুদ্র শিল্পে নারীদের সাফল্য
- ব্রাজিল-নরওয়ে মহারণে স্পটলাইটে গ্যাব্রিয়েল-হলান্ড দ্বৈরথ
- মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন
- বরিশালে ব্যবসায়ীর ওপর হামলা ও জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনায় গ্রেফতার লিটু
- ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপির সম্ভাব্য স্থান পরিদর্শন
- হাসপাতাল পরিদর্শনের পর হরিপুরে বৃক্ষরোপণ ও অনুদানের চেক বিতরণ
- নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
- জামালপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- কালীগঙ্গার ভাঙন ঠেকাতে চর শিমুলিয়ায় জিও ব্যাগ ফেলা শুরু
- মন্দিরের টিআর প্রকল্পের ১ লাখ ১৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রিন্সের বিরুদ্ধে
- কিশোরগঞ্জে নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের কাজ পরিদর্শনে এমপি বিলকিস ইসলাম
- বাগেরহাটে খাল পুনরুদ্ধারে মাঠে এমপি-ডিসি
- গণহারে নয়, মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করবে সরকার
- জলঢাকায় সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত
- খামেনির জানাজায় ছোট কফিনে ১৪ মাসের নাতনি
- চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে শিবা শানু ও জয় চৌধুরী
- তরুণদের গবেষণায় উৎসাহ দিলেন মন্ত্রী
- সহকারী সচিব পদে উন্নীত হলেন ৩৪ কর্মকর্তা
- আধুনিক অভিবাসন কাঠামো গড়তে আসছে নতুন ভিসানীতি
- দীর্ঘদিন কারাগারে সাবেক এমপি সিরাজ মোল্লা
- বিশ্ববাজারের প্রভাবে আবারও কমল সোনার দাম
- ফকিরহাটে ১,৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- সৈয়দপুরে বিনামূল্যে ৮০০ চক্ষু রোগীকে চিকিৎসাসেবা
- পরিবেশ সংরক্ষণে প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক
- হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
- সৈয়দপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- রায়পুরায় ভি-ড্যাবের পল্লী চিকিৎসকদের মানোন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
- সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক, অস্ত্র-গুলিসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
- মোরেলগঞ্জে গাভিন গরু পিটিয়ে হত্যা
- বাঁওড়ে গ্যাস ট্যাবলেট ও রাসায়নিকের ব্যবহার: দূষিত পানিতে বিপাকে নদীপারের মানুষ
- ডাকঘর কর্মচারীদের আমরণ অনশন সফল করতে নীলফামারীতে প্রস্তুতি সভা
- সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে রাণীশংকৈলের শিক্ষক
- পঞ্চগড়ে আর্ন্তজাতিক চা দিবস উপলক্ষে আলোচনা সভা
- ডিবির মাদকবিরোধী অভিযানে হামলা, শ্রমিকদল নেতাসহ আটক ৪
- কোরবানির গরু নিয়ে জামালপুর থেকে ঢাকার পথে ক্যাটল স্পেশাল ট্রেন
- নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো নাতী
- শিশু রামিসা হত্যার বিচার ও শিশুদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন
- সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
- জমি নিয়ে বিরোধে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২
- বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে পরেছিলো যুবকের রক্তাক্ত লাশ
- সুন্দরবনে অপহরনের শিকার ২১ জেলে উদ্ধার
- সাতক্ষীরায় ৪ বছরের শিশু ধর্ষণের মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
- পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে বাম্পার ফলন পেয়ে খুশি কৃষকেরা
- দিনাজপুরে ৬ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ও পিকআপ চালক গ্রেপ্তার
- পঞ্চগড়ে ভার্মি কম্পোস্টে কমছে খরচ, বাড়ছে লাভ
- ডিমলায় সরকারি গোডাউনে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন
- নীলফামারীতে যানবাহনে নিষিদ্ধ হর্ণ ব্যবহার, জরিমানা
- দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- মনোহরদীতে নদীর পাড় রক্ষায় উপজেলা প্রশাসনের কঠোর অভিযান
- নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ শেষে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা
- মনোহরদীতে সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- কয়েকশ’ বিঘা জমির জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ, প্রশংসায় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক
- শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ অনুষ্ঠিত
- সৈয়দপুরে ভারী বর্ষন ও দমকা হাওয়া, ক্ষয়ক্ষতি ব্যাপক
- জুনের ২য় সপ্তাহে বাজারে আসছে জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আম
- কোস্টগার্ডের হাতে অস্ত্র জমা দিয়ে আলোর পথে ফিরেছে সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনী
- সৈয়দপুরে মাদক বিরোধী সুধী সমাবেশ
- নরসিংদীতে ইত্যাদি'র শুটিং স্পট থেকে শতাধিক মুঠোফোন চুরি
- সীমান্তে ৯৪ কোটি টাকার মালামাল, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ
- ৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী গ্রেফতার
- কেন জনমনে এত অনিরাপত্তা?
- ইরান ইস্যুতে চূড়ান্ত ধাপে পৌঁছেছি: ট্রাম্প
- “সুষ্ঠু ধারার রাজনীতি বিনষ্টকারী” এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী
- পাসপোর্টে আবারও ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
- আজ থেকে শুরু ঈদের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি
- চিকিৎসকের বদলে রোগী দেখছেন পিওন, বন্ধ পড়ে আছে উপ-স্বাস্থ্যকেন্দ্র
- নালিতাবাড়ীতে বিকাশ ব্যবসায়ীর গতিরোধ করে আড়াই লাখ টাকা ছিনতাই
- স্বেচ্ছাসেবক দলের সম্পাদকসহ ৩ মাদক কারবারি আটক
- ফকিরহাট উপজেলা চ্যাম্পিয়ন ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
- জাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাত আলম
- চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫ জনকে পিটেয়ে আহত
- পঞ্চগড়ে উন্নত জাতের ধান বীজ এজেড ৬৪৫৩ এসটি'র মাঠ দিবস অনুষ্ঠিত
- নীলফামারীর ডিমলায় বোরো কৃষকের লোকসানের শঙ্কা
- ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার
- নীলফামারীতে ভূমিসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- চিন্ময় দাসের ৩ আবেদন খারিজ, ফের শুনানি ২৪ জুন
- জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ: মির্জা ফখরুল
- পঞ্চগড়ে কৃষক কৃষাণী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
- সৈয়দপুর আর্মি ইউনিভার্সিটিতে ভূমিকম্প ঝুঁকি শীর্ষক সেমিনার
- এলসির মাধ্যমে টমেটো আমদানি বন্ধের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন
- প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড
- বরিশালে মৃত নবজাতককে আটকে রাখার অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে
- ১৪ মাসে মানিকগঞ্জে দুই সিভিল সার্জন ওএসডি, স্বাস্থ্য বিভাগে আলোচনা
- হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন
- ফরিদপুরে কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
- সুন্দরবনের জেলে নিহতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন, তিন দিনের মধ্যে রিপোর্ট
- সৈয়দপুরে ৬৫ কেজি ওজনের সুলতানের ‘সুলতান’ নজর কাড়ছে
- বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
- নরসিংদী রেলস্টেশন এলাকায় কম লিচু দেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- বাড়ির উঠানের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চোর নিয়ে গেছে হুজুরের মোটরসাইকেল, রেখে গেছে নিজের বাই সাইকেল
- সাময়িক বরখাস্ত ববির বেপরোয়া কর্মকর্তা সেলিনা
- ভোলার ভেদুরিয়ায় এক বিধবার ঘর ভাংচুরের চেষ্টা চলাচ্ছে এক ভূমিদস্যু চক্র
- মোরেলগঞ্জে ১৬ বছর ধরে শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের ঘরে চলছে পাঠদান
- রামপালে ক্যান্সার কেয়ার সেন্টার ও সেতু নির্মাণ অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম
- ফকিরহাটে সরকারি প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও ঘুষের অভিযোগ, তদন্তের আশ্বাস
- শেষ বয়সে আশ্রয় হারানোর শঙ্কায় মুক্তিযোদ্ধা সামছুল হক
- ডেমরার কালি কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
খামেনির জানাজায় ছোট কফিনে ১৪ মাসের নাতনি
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা শনিবার(০৪ জুলাই) রাজধানী তেহরানে শুরু হয়েছে। জাতীয় পতাকায় মোড়ানো তাঁর কফিনের পাশে পরিবারের আরও কয়েকজন সদস্যের কফিন রাখা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে তাঁর ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির ছোট কফিন।
খামেনির কফিনের ওপর তাঁর পরিচিত কালো পাগড়ি রাখা ছিল। পরিবারের অন্যান্য সদস্যদের কফিনও ইরানের জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায় রাখা হয়। নিহতদের মধ্যে রয়েছেন তাঁর মেয়ের জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি এবং ছেলে মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল।
ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এরপর দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
শুক্রবার রাত থেকেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের বাইরে হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন। শনিবার সকালে জনসাধারণের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হলে অল্প সময়ের মধ্যেই পুরো প্রাঙ্গণ শোকাহত মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। ইরানি কর্তৃপক্ষের ধারণা, কয়েক দিনের শোকানুষ্ঠানে কোটি কোটি মানুষের অংশগ্রহণ হবে।
বার্তা সংস্থা এএফপি জানায়, অনেক শোকাহত ব্যক্তি লাল পতাকা ও ব্যানার বহন করেন, যা প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এ সময় ‘আমেরিকার মৃত্যু হোক’ এবং ‘প্রতিশোধ’ স্লোগানও দিতে দেখা যায়।
জানাজায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নেন। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে খামেনির মরদেহ তেহরান থেকে ধর্মীয় নগরী কোম এবং পরে ইরাকের কয়েকটি পবিত্র শহরে নেওয়া হবে। সবশেষে তাঁর জন্মস্থান মাশহাদে দাফন করা হবে।
খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন এবং আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
সংসদ সচিবালয়ের তথ্যমতে, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের রাজনৈতিক ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ইরান-ইরাক যুদ্ধের সময় ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর তত্ত্বাবধানের দায়িত্বও পালন করেন। পরে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
বাণিজ্যিক জাহাজে ৬০ দিনের জন্য হরমুজে ফি মওকুফ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা স্মারকের অংশ হিসেবে আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে কোনো ধরনের ফি না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, নির্ধারিত সময় পর্যন্ত প্রণালি অতিক্রমকারী সব জাহাজের ব্যয় সরকার বহন করবে।
একই সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালিতে মাইন অপসারণ কার্যক্রমও শুরু করা হবে বলে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সংঘাত ও যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌপথে যে বিঘ্ন সৃষ্টি হয়েছিল, এই সিদ্ধান্ত তা স্বাভাবিক করতে সহায়ক হবে।
ইরানি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হরমুজ প্রণালি ব্যবহার করতে আগ্রহী সব বাণিজ্যিক জাহাজকে আগে Persian Gulf Waterway Management Authority-এর অনুমতি নিতে হবে। অনুমোদনের পর নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলাচল বাধ্যতামূলক থাকবে।
জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে নৌযান চলাচল স্বাভাবিক করা হবে।
হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং সতর্ক করেছে যে, নির্দেশ অমান্য করে কোনো জাহাজ প্রবেশের চেষ্টা করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
ইরানের সামরিক কমান্ডের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলা এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজে তারা হামলা চালিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের বিভিন্ন উপকূলীয় এলাকায় বিস্ফোরণ ও সামরিক তৎপরতার খবর পাওয়া গেছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালির আশপাশে বর্তমানে দুই দেশের বাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে এবং সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের কোনো যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং কিছু বাণিজ্যিক জাহাজ এখনও চলাচল করছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে এই অস্থিরতার প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক তেলের বাজারে পড়তে শুরু করেছে। উত্তেজনা বৃদ্ধির পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।
ইরান ইস্যুতে চূড়ান্ত ধাপে পৌঁছেছি: ট্রাম্প
ইরানকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র করে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চলমান আলোচনায় তেহরান ‘সঠিক সিদ্ধান্ত’ না নিলে যুক্তরাষ্ট্র দ্রুত কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
বুধবার (২০ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান ইস্যু এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কোনো সমঝোতা না হলে পরিস্থিতি দ্রুত জটিল রূপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানান, নতুন কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা তেল রপ্তানিতে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, আলোচনায় অগ্রগতি না হলে ওয়াশিংটন কঠোর বিকল্প পথেও যেতে পারে।
তবে ট্রাম্প বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। রক্তপাত এড়াতে প্রয়োজনে কিছু সিদ্ধান্ত সাময়িকভাবে পিছিয়ে দিতেও যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
অন্যদিকে তেহরান জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে পাওয়া মার্কিন বার্তা তারা পর্যালোচনা করছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দাবি করেছেন, চাপ প্রয়োগ করে ইরানকে নতি স্বীকার করানো সম্ভব নয়। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সমাধানই দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার একমাত্র কার্যকর পথ।
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে নতুন করে সামরিক সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত মিলছে।