অপরাধ

পঞ্চগড়ে নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধত্রি রানী (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাকোয়া ইউনিয়নের আরাজি সাকোয়া এলাকায় তার বাড়ির পাশে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

ধত্রি রানী সাকোয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী এবং ক্ষীতিশ চন্দ্র বর্মনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করলে নিখোঁজ হওয়ার বিষয়টি থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চন্ডিপাশার ইউপি সদস্য আব্দুল হাই’র বিরুদ্ধে দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ

  কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাইয়ের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগকারী হলেন একই ওয়ার্ডের বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম। অভিযোগে বলা হয়েছে, সরকারিভাবে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও আব্দুল হাই সাধারণ মানুষের কাছ থেকে ১৩,৭০০ টাকা করে আদায় করেছেন। এছাড়া, তিনি বিএনপি নেতাদের সঙ্গে মারমুখী ও অশোভন আচরণ করেছেন। স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, মেম্বার ও তার ছেলে ও সহযোগীরা স্থানীয়দের ওপর হামলা চালিয়েছেন। একটি বিদ্যালয়ের দপ্তরীকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা এবং মিথ্যা সংবাদ প্রচার করাও অভিযোগের মধ্যে রয়েছে। ৫নং ওয়ার্ডের বিএনপি সভাপতি কামাল মিয়া বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর আব্দুল হাই এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিএনপি নেতাকর্মীদের দমন করছেন। দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ আদায় ও আর্থিক লেনদেন নিয়ে গ্রাম্য সালিশও হয়েছে। অভিযুক্ত আব্দুল হাই ফোনে জানান, “দলীয় লোকদের সমন্বয় করে কার্ড বিতরণ করেছি।” এ ঘটনার পর এলাকার মানুষ উত্তেজিত এবং তারা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

কিশোরগঞ্জ মার্চ ২৪, ২০২৬ 0

মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

নীলফামারীতে সাইবার প্রতারণা চক্রের ৬ সদস্য গ্রেফতার

দৌলতপুরে চাপাতি–দা নিয়ে হামলা, দুইজন গুরুতর আহত

গৌরনদীতে গাছে ঝুলন্ত অবস্থায় তিন সন্তানের জননীর লাশ উদ্ধার

  বরিশালের গৌরনদী উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিলকিস বেগম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিলকিস ওই গ্রামের মাইনুল গাজীর স্ত্রী ও তিন সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, এর জের ধরে রাতের কোনো এক সময় গলায় ফাঁস দেন বিলকিস। তবে নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। নিহতের চাচাতো ভাই রাব্বি হাসানসহ পরিবারের সদস্যরা দাবি করেন, কয়েকদিন ধরে বিলকিসের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী মাইনুল গাজী। তাদের অভিযোগ, হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও মাইনুল গাজীর মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, নিহতের শ্বশুর আলতাফ গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক মনোমালিন্যের জেরে বিলকিস আত্মহত্যা করেছেন। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল মার্চ ২৪, ২০২৬ 0

ইসলামপুরে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

ঈদ বকশিসের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

কালিগঞ্জের পল্লীতে ইজিবাইক চালককে কুপিয়ে জখম : টাকা ছিনতাই

তিস্তায় পাথর উত্তোলনে বাধা দেওয়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশসহ আহত ১৭

  নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দিতে গিয়ে টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, গ্রাম পুলিশ ও থানা পুলিশের সদস্যসহ প্রায় ১৭ জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৯ মার্চ) পূর্বখড়িবাড়ি তিস্তা পাড় এলাকায় এ ঘটনা ঘটে।  আহতরা হলেন- ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আফসার আলি, টেপাখরিবাড়ী এলাকার আলিমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন, লোকমান, পুলিশ সদস্য রবিউল ইসলাম ও ঠাকুরদাস প্রায় ১৭ জনকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যান সহ ৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে বোমা মেশিন লাগিয়ে একটি চক্র অবৈধভাবে পাথর উত্তোলন করে বিক্রি করে আসছেন। একে ওই এলাকার নদী বাধ এবং রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন নদী থেকে পাথর উত্তোলনে প্রতিরোধের ঘোষণা দেন। আজকে সকালের দিকে চক্রটি নদী থেকে পাথর উত্তোলন শুরু করেন। সেটি জানার পরে চেয়ারম্যান কয়েকজন গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে যান৷ এসময়ে পাথর উত্তোলনকারী চক্রের সদস্যরা চেয়ারম্যানের ওপর হামলা করেন। এতে চেয়ারম্যান ও গ্রাম পুলিশ গুরুতর আহত হয়। পরে থানা পুলিশ ও সাংবাদিক খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালায় চক্রের সদস্যরা। এসময়ে তিনজন পুলিশ আহত হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক চেয়ারম্যানসহ ৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  এ বিষয়ে ডিমলা থানা পুলিশের উপপরিদর্শক পরিতোষ রায় বলেন, তিস্তা নদীতে পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে। সেখানে পুলিশ গেলে পুলিশের ওপরও হামলাকারীরা হামলা চালায়। এতে ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং পুলিশের গাড়ী ভাঙচুর করা করে হামলাকারীরা। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইমরানুজ্জান বলেন, তিস্তা নদী থেকে পাথর উত্তোলন বন্ধ করতে গেলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা এসেছেন। হামলাকারীদের আটক করতে অভিযানের প্রস্তুতি নেয়া হয়েছে।

সৈয়দপুর, নীলফামারী মার্চ ১৯, ২০২৬ 0

মোরেলগঞ্জে ভিজিএফের ১২ বস্তা চাল হোটেলে, অভিযোগের তীর বিএনপি নেতার দিকে

বরিশালের বাবুগঞ্জের আলোচিত রাইসা হত্যা মামলার অভিযুক্ত বাবা-ছেলের থানায় আত্মসমর্পণ

খুলনায় ঘরে ঢুকে ঘুমন্ত পরিবারের চারজনের ওপর গুলি

0 Comments