বাংলাদেশ

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু এখন ‘ধানের শীষের’প্রচারক

Icon
তানিয়া আক্তার
প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬
মাহমুদুল আলম বাবু
মাহমুদুল আলম বাবু

জামালপুরের বকশীগঞ্জে চাঞ্চল্যকর সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ও সাধুরপাড়া ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। একসময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত বাবু বর্তমানে ‘ধানের শীষের’ পক্ষে প্রচারণা চালাচ্ছেন—এমন অভিযোগ উঠেছে।

খুনের মামলার আসামির এই আকস্মিক রাজনৈতিক অবস্থান পরিবর্তনকে স্থানীয় সচেতন মহল ‘নিজেকে রক্ষার কৌশল’ হিসেবে দেখছেন। এতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত বছর পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে মাহমুদুল আলম বাবুর নাম উঠে আসে। ঘটনার পর আওয়ামী লীগ তাকে দল থেকে বহিষ্কার করে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

এ বিষয়ে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা বলেন, খুনের মামলার আসামি বা বিতর্কিত ব্যক্তিদের বিএনপিতে কোনো স্থান নেই। কেউ ব্যক্তিস্বার্থে ধানের শীষের পক্ষে প্রচারণা চালালে দল তার দায় নেবে না।

বকশীগঞ্জ গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহাম্মেদ সুমন বলেন, খুনের মামলার আসামির এমন প্রকাশ্য রাজনৈতিক অবস্থান পরিবর্তন বিচারের প্রক্রিয়া প্রভাবিত করার অপচেষ্টা।

নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন, রাজনৈতিক পরিচয় বদলালেও বাবার হত্যার বিচার যেন বাধাগ্রস্ত না হয়—এটাই আমাদের একমাত্র দাবি।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
ঈদের ছুটিতে সাতক্ষীরার বিনোদন পার্ক গুলিতে উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সাতক্ষীরার বিভিন্ন বিনোদন কেন্দ্র ও পর্যটনস্থলে পরিবার-পরিজনসহ হাজার হাজার মানুষ ঘুরতে ছুটেছে। শনিবার (২১ মার্চ) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শহর ও জেলার ঐতিহ্যবাহী ও আধুনিক বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল। বড়দের পাশাপাশি শিশু ও তরুণরা আনন্দের সঙ্গে ছবি তুলছে, সেলফি নিচ্ছে এবং বন্ধু ও আত্মীয়ের সঙ্গে আড্ডায় মেতে উঠেছে। শহরের ৫ কিলোমিটার বাইপাস সড়কেও বিকেল থেকে রাত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। আইচক্রিম, কোকোকোলা, চা, ফুসকা ও কফি হাউসগুলোতে তরুণদের ক্রমাগত চাহিদা মেটাতে বিক্রেতাদের ব্যস্ত থাকতে হয়েছে। দর্শনার্থীরা ঘুরেছে সাতক্ষীরা দেবহাটার বনবিবি তলা (বটগাছ), রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, সীমান্তের ইছামতি নদীর তীরের টাকীর ঘাট, সুন্দরবনের কলাগাছিয়ার আব্দুর রাজ্জাক শিশু পার্ক, শহরের মোজাফ্ফর গার্ডেন, মুন্সিগঞ্জের আকাশনীলা ইকো ট্যুরিজম, উড়াল উড়াল মন ট্যুরিজম, কারামোরা ম্যানগ্রোভ ভিলেজ, লিমপিড গার্ডেন, শ্যামনগর জমিদার বাড়ি, নলতা রওজা শরীফ ও সোনাবাড়িয়া মঠ মন্দিরসহ অন্যান্য আকর্ষণীয় কেন্দ্রগুলোতে। শিশু ও তরুণদের সঙ্গে অভিভাবকরাও সাময়িকভাবে আনন্দে মগ্ন থাকলেও পুরো পরিবার মিলিয়ে সময় কাটাচ্ছে। গ্রাম থেকে শহরে পিকআপ, মাইক্রোবাস বা মোটরসাইকেলে আসে হাজার হাজার মানুষ। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজ আক্তার বলেন, ঈদের দিনে মানুষ তাদের নিজ এলাকায় ফিরে এসেছে এবং অনেকেই বিনোদনকেন্দ্রে ঘুরতে বের হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যটনকেন্দ্রগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই উৎসবমুখর পরিবেশে জেলা মাতোয়ারা আনন্দে মুখরিত, যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই ঈদের ছুটিকে আনন্দের সঙ্গে উপভোগ করছে।  

সাতক্ষীরা মার্চ ২২, ২০২৬ 0

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত ২০

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষ, নারীসহ নিহত ৪

কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, সারাদেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

প্রত্মসংগ্রাহক ও গবেষক হাবিবুল্লাহ পাঠান আর নেই

  প্রত্ম সংগ্রাহক ও গবেষক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান (৮৮) আর নেই। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ক্যানসার ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।  তিনি স্ত্রী ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৫টায় বটেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাঁকে।

নরসিংদী মার্চ ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে শাড়ি লুঙ্গি পেল উর্দূভাষী দুই হাজার অসহায় দুস্থ পরিবার

ছবি: প্রতিনিধি

ডিমলার তিস্তায় হামলাকারীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান

ছবি:প্রতিনিধি

নীলফামারীতে ঈদ জামাতের তালিকা প্রকাশ, বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা

ছবি: প্রতিনিধি
এবার এক টাকায় সেমাই চিনি দুধ পেল শতাধিক মানুষ

নীলফামারীর সৈয়দপুরে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর। এক টাকায় ঈদের নতুন জামা দেওয়ার পর এবার খেটে খাওয়া মানুষের জন্য ১ টাকায় সেমাই, চিনি ও দুধ বিতরণ করে নতুন চমক দেখিয়েছে তারা। শুক্রবার (২০ মার্চ) সকালে শহরের গোলাহাট রাজ্জাকিয়া গফুরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বসানো হয় একটি অস্থায়ী দোকান। ব্যানারে লেখা ছিল— “১ টাকায় সেমাই চিনি দুধ”। আর সেই ডাকেই সাড়া দিয়ে ভিড় করেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সুবিধাভোগীরা জানান, মাত্র ১ টাকায় আধা কেজি লাচ্ছা সেমাই, চিনি ও দুধ পাওয়া তাদের কাছে অবিশ্বাস্য। রিকশাচালক মহিবুল আলম বলেন, “আমরা খেটে খাওয়া মানুষ, প্রতিটি টাকাই গুরুত্বপূর্ণ। আজ ১ টাকায় ঈদের প্রয়োজনীয় জিনিস পেয়ে সত্যিই ভালো লাগছে।” সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দে সুবিধাবঞ্চিত মানুষদের শামিল করতেই তাদের এই উদ্যোগ। সংগঠনের প্রতিষ্ঠাতা এসরার আনসারী ও নওশাদ আনসারী বলেন, “আমরা চাই মানুষ দানের অনুভূতি নয়, নিজের অর্থে কিনে নেওয়ার আনন্দ পাক। তাই প্রতীকী মূল্য রাখা হয়েছে।” উল্লেখ্য, প্রতি বছর ঈদকে সামনে রেখে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য বিভিন্ন সহায়তা দিয়ে আসছে এই সংগঠন। চলতি বছর ১ টাকার দোকানের মাধ্যমে জামা ও খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শেষ করা হয়েছে।    

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২০, ২০২৬ 0

ভাঙ্গায় আধিপত্য বিরোধে মধ্যরাতের টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০

সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এলো আজ

ঈদবাজারে অস্থিরতা, মাছ-মাংস ও মসলায় দামে আগুন

0 Comments