বাংলাদেশ

১ যুগ পরও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম

৩লাখ মানুষের জন্য চিকিৎসক মাত্র একজন

Icon
তানিয়া আক্তার
প্রকাশঃ জানুয়ারী ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

দীর্ঘ ১২ বছরেও চালু হয়নি ৫০ শয্যার কোন কার্যক্রম। ৫০ শয্যাতো দুরের কথা ৩১ শয্যার লোকবলের সংকটই কাটেনি। পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসা সেবা। চিকিৎসক না থাকায় দরিদ্র পীড়িত এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা দারুণ ভাবে ব্যাহত হচ্ছে।

ছোটখাটো অস্ত্রোপচারের জন্য রোগীদের যেতে হচ্ছে সদর হাসপাতাল কিংবা মানহীন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে। এতে করে চিকিৎসা নিতে আসা লোকজন নানা ভাবে হয়রানির শিকার হচ্ছেন।
জানা যায়, ভারতীয় সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার তিনলাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স। এছাড়াও ভৌগলিক কারনে দুরত্ব কম হওয়ায় প্রতিবেশী শ্রীবরদী উপজেলা, রাজিবপুর-রৌমারী ও দেওয়ানগঞ্জ উপজেলার চরাঞ্চলের ৬-৭ টি ইউনিয়নের মানুষ বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। প্রতিদিন গড়ে প্রায় ৪-৫ শত রোগী এই হাসাপতালে চিকিৎসা সেবার জন্য আসেন।  জনবল সঙ্কটের কারনে প্রায় ৩ লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য হাসপাতালটি এখন নিজেই অসুস্থ্য। দরিদ্র পীড়িত এ অঞ্চলের মানুষের কথা ভেবে ২০১৩ সালের ১৩ অক্টোবর ৩১ শয্যার এই হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০১৫ সালের ১৩ জুলাই ৫০ শয্যা এ হাসপাতালটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের ১২বছরেও চালু হয়নি ৫০ শয্যার কোন কার্যক্রম। দেওয়া হয়নি ৫০ শয্যার জন্য প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি। বাড়ানো হয়নি সুযোগ-সুবিধা। ৩১ শয্যার হাসপাতালে যে জনবল ও যন্ত্রপাতি থাকার কথা, সেটিও নেই। ফলে এখানে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জনবল সঙ্কট, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম না থাকায় এ হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইনডোর চালু করতে যে জনবল ও সাজ-সরঞ্জাম প্রয়োজন তার কোনটাই এখানে নেই। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে হাসপাতালে আসা অধিকাংশ রোগীকে রেফার করা হয় ময়মনসিংহ কিংবা ঢাকায়। ফলে চিকিৎসার ব্যয় বহনে অপারগ রোগীদের বিনা চিকিৎসায় মরতে হচ্ছে। বহির্বিভাগে রোগীদের আসা-যাওয়া আর পরামর্শ নেয়াই হলো নামে মাত্র ৫০ শয্যা এ হাসপাতালের নিত্যদিনের চিত্র।
হাসপাতাল সূত্রে জানা যায়,
৫০ শয্যার জন্য শুধু প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকসহ চিকিৎসা কর্মকর্তা থাকার কথা ২৪ জন। ২৪টি পদের মধ্যে প্রায় সব কটি পদই শূন্য। জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজী), জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন), জুনিয়র কনসালটেন্ট 
(নাক,কান,গলা), জুনিয়র কনসালটেন্ট (চক্ষু),জুনিয়র কনসালটেন্ট (অর্থো), জুনিয়র কনসালটেন্ট (সার্জারী), জুনিয়র কনসালটেন্ট (শিশু),এ্যান্সেথেটিক্স বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন সাধারন রোগীরা। এছাড়াও ইনডোর মেডিকেল অফিসার,প্যাথলজিষ্ট, নার্সিং সুপারভাইজার, মিডওয়াইফ, মেডিকেল টেকনিক্যাল ল্যাব, ফার্মাসিষ্ট, প্রধান সহকারী, হিসাব রক্ষক, কার্ডিওগ্রাফার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইমার্জেন্সী এটেনডেন্ট, ল্যাবরেটরী এটেনডেন্ট, ওটি বয়সহ একাধিক পদ শূন্য রয়েছে। ৫০ শয্যার এই হাসপাতালে দুইটি অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও রয়েছে একটি। সেটিও মাঝে মধ্যেই বিকল হয়ে থাকে। ফলে জুরুরী প্রয়োজনে রোগীদের প্রাইভেট অ্যাম্বুলেন্সে অতিরিক্ত কয়েকগুন বাড়তি ভাড়া দিয়ে যেতে হয় হাসপাতালে। অপারেশন থিয়েটার রুম থাকলেও নেই মেশিনপত্র। ছোট খাটো কোন অপারেশনের জন্য যেতে হয় জেলা সদর হাসপাতাল কিংবা প্রাইভেট ক্লিনিকে। আল্ট্রাসনোগ্রাম থাকলেও তার ব্যবহার হয়নি কোনদিন। ইসিজি মেশিন রয়েছে তবে জরুরী প্রয়োজনে বেশিরভাগ সময়ই থাকে বিকল। জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম বরাদ্ধ না পাওয়ায় উদ্বোধনের 
১ যুগপরও ৫০ শয্যার কোন কার্যক্রমই চালু হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ও আবাসিক মেডিকেল অফিসার ছাড়া কোন চিকিৎসক নেই এখানে। উপজেলার ৭ ইউনিয়নের সাব সেন্টারে সাতজন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও একজনও নেই। চিকিৎসক না থাকায় যে কোনো রোগী এলেই জরুরী বিভাগ থেকে তাদের স্থানান্তর করা হয় জামালপুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা ঢাকায়। গুরুতর রোগী নিয়ে বিপাকে পড়ে যায় দরিদ্র পরিবারগুলো।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ফারাজীপাড়া গ্রামের রোকসানা বেগম,আলাল উদ্দিন, চন্দ্রাবাজ এলাকার রিমা বেগম সহ বেশ কয়েকজন রোগী জানান, এই হাসপাতালে ডাক্তার পাওয়া যায়না। জুরুরী বিভাগে যে ওষুধ দেন তার বেশিরভাগই বাইরে থেকে কিনতে হয়। এতবড় হাসপাতাল অথচ ডাক্তার নেই।
বগারচর ইউনিয়নের সারমারা থেকে আসা মধ্যবয়সী নারী রোকেয়া  বেগম বলেন,তার মেয়ের পেটের ব্যাথার জন্য হাসপাতালে এসেছেন। দীর্ঘক্ষন বসে থেকে ডাক্তার না পেয়ে নিরুপায় হয়ে বাইরের ক্লিনিকে ডাক্তার দেখান তিনি। ডাক্তার না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। 
বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান বলেন, নামেই ৫০ শয্যা হাসপাতাল। হাসপাতালের জরুরী বিভাগে গেলে  ডাক্তার পাওয়া যায় না। জরুরী বিভাগে থাকা ওয়ার্ড বয় ও ঝাড়ুদাররা ফোন করলে কখনো ডাক্তার আসে, আবার কখনো আসেন না। ততক্ষনে রোগীর অবস্থা খারাপ হতে থাকে। এতে রোগীসহ স্বজনরা পড়েন বেকায়দায়। হাসপাতাল আছে, ডাক্তার নেই বিষয়টি অত্যান্ত দু:খজনক। তাই দ্রুত জনবল নিয়োগ দিয়ে  ৫০ শয্যার কার্যক্রম চালুর দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম বলেন, তিনি এবং একজন আবাসিক মেডিকেল অফিসার ছাড়া হাসপাতালে কোন ডাক্তার নেই। এছাড়াও ৭ ইউনিয়নের সাব সেন্টারে সাতজন মেডিকেল অফিসারের মধ্যে একজনও নেই। ফলে চিকিৎসক না থাকায় বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দারুন ভাবে ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বরিশালে মুখোশধারী ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল

    বরিশাল নগরের সদর রোডে জুমার নামাজের পর ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী। তারা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করে। শুক্রবার (১৬ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানারে তাদের দাবিগুলো তুলে ধরেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে প্রায় ৩০ জন অংশ নেন। অধিকাংশের মুখে মাস্ক ও কাপড় দিয়ে ঢাকা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর তারা দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে এলাকা ত্যাগ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। তবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।  

বরিশাল এপ্রিল ১৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ১ দস্যু আটক

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

ছবি:  প্রতিনিধি

গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে জুম্মার নামাজের সময় মুসল্লির মৃত্যু

    নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজ আদায় করতে গিয়ে আসলাম (৫৬) নামে এক ব্যক্তি আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, খুতবার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরেই মেঝেতে লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আসলাম শহরের কলিম মোড় এলাকার বাসিন্দা ছিলেন এবং স্থানীয়ভাবে ধর্মপ্রাণ ও বিনয়ী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ঘটনাটির পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হলো বাসসেবা

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা

ছবি: প্রতিনিধি
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়: বরিশালে স্পিকার

    নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশকে এগিয়ে নিতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি অর্জন সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুদৃঢ় হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। স্পিকার বলেন, স্বাধীনতা অর্জনে যেমন রাজনৈতিক সচেতনতা ভূমিকা রেখেছে, তেমনি স্বৈরশাসনের সময় ছাত্র-জনতা রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। এতে মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি আগ্রহ ও সচেতনতা বেড়েছে। তিনি আরও বলেন, “নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, তা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে।” এর আগে স্পিকারকে বরিশাল সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি নিজ সংসদীয় এলাকা ভোলার উদ্দেশে রওনা দেন।

বরিশাল এপ্রিল ১৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাবার বিতরণ

ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর মায়ের মৃত্যু, পাশাপাশি দাফন

বনানীতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

0 Comments