বাংলাদেশ

জাতীয় পরিচয়পত্র থাকা সত্বেও নাম নেই ভোটার তালিকায়

ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তৃতীয় লিঙ্গের অর্ধশতাধিক ব্যক্তি

Icon
বরিশাল
প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও প্রায় ৫০ হিজরা ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, শুধু ভোটাধিকার নয়, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও তারা বৈষম্যের শিকার। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং দাবি করেছেন, হিজরা সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হোক যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইব্রাহীম জানান, বিষয়টি তার জানা ছিল না এবং কেউ তাকে আগে অবহিত করেনি। তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকায় কেন তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ যদি দায়িত্বে গাফিলতি করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অবহিত করা হবে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
জনতার মুখোমুখি মঞ্চে নীলফামারী-২ আসনের সকল প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-২ সদর আসনে নাগরিক সংগঠন সুজন আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে ছয় প্রার্থী এক মঞ্চে উপস্থিত হয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। অনুষ্ঠানে অংশ নেন: •    বিএনপি মনোনীত শাহরিন ইসলাম চৌধুরী তুহিন •    জামায়াত মনোনীত আলফারুক আব্দুল লতীফ •    ইসলামী আন্দোলন বাংলাদেশের হাছিবুল ইসলাম •    খেলাফতে মজলিসের সরোয়ারুল আলম •    বিএনএফের সিরাজুল ইসলাম •    স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম ভোটাররা ঘুষ, দুর্নীতি ও অনিয়মসহ নানা বিষয় নিয়ে প্রশ্ন তুললে প্রার্থীরা তাৎক্ষণিকভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। সকল প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে ভোটের অংশগ্রহণ ও ফলাফল মেনে নেয়ার অঙ্গীকার করেন। একপর্যায়ে প্রার্থীরা হাতে হাত রেখে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সুজনের নীলফামারী জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটির লক্ষ্য ছিল ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও প্রার্থী বাছাইয়ে সহায়তা করা।  

নীলফামারী প্রতিনিধি> ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তৃতীয় লিঙ্গের অর্ধশতাধিক ব্যক্তি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে জাপা প্রার্থীর গানম্যান বিএনপি কর্মীদের উপর অস্ত্র তাক করার অভিযোগ

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে চিংড়ি কাকড়া রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিআইপিকে সংবর্ধনা

ছবি: প্রতিনিধি
সেনাবাহিনী প্রধানের ময়মনসিংহ পরিদর্শন ও ত্রিশালে অলিম্পিক ভিলেজ ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ পরিদর্শন করেন। সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমন্বয় ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণের উপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে তিনি 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার' এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া, তিনি ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ করেন। ময়মনসিংহে তার সফরে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।  

ময়মনসিংহ প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

ভোলায় প্রতিদিন নির্বিচারে শত শত পাখি নিধন করছে অসাধু শিকারি চক্র

ছবি: সংগৃহীত

জামায়াত আমিরের মন্তব্যের বিরুদ্ধে ঢাবি-জবিতে ‘ঝাড়ু মিছিল’

ছবি: প্রতিনিধি

দৌলতপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ছবি: প্রতিনিধি
গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

জামালপুরে গণঅধিকার পরিষদের শৃঙ্খলা ও আদর্শগত অবস্থানকে অস্বীকার করে জেলা ও উপজেলার প্রায় ১৫০ নেতা- কর্মী পদত্যাগ করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে মাদারগঞ্জে একটি ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন তারা। পদত্যাগকারীদের মধ্যে জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহিন আলম, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরা এবং প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছেন। নেতারা অভিযোগ করেন, দল দীর্ঘদিন ধরে আদর্শ ও নীতিগত অবস্থান থেকে সরে গেছে। বিশেষ করে জামালপুর-৩ আসনের প্রার্থী ঘোষণা ও তা দ্রুত পরিবর্তনের ঘটনা তাদের হতাশ করেছে। পদত্যাগকারীরা জানান, অন্য কোনো রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত এখনো হয়নি। দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “যারা পদত্যাগ করেছেন তারা প্রকৃত অর্থে দলকে বুকে ধারণ করেননি। তাদের চলে যাওয়া দলের কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। তৃণমূল পর্যায়ে দল আগের মতোই শক্তিশালী থাকবে।”  

তানিয়া আক্তার ফেব্রুয়ারি ১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জলঢাকায় বিলবোর্ড লাগানো নিয়ে উত্তেজনা, পুলিশ মোতায়েন

উজিরপুরে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

ছবি: প্রতিনিধি

পক্ষপাতের প্রমাণ মিললে কঠোর পরিণতির হুঁশিয়ারি নির্বাচন কমিশনারের

0 Comments