আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সারাদেশে বিশাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্যকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন,
“নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ১ লাখ সেনা, ১.৫ লাখ পুলিশ, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, ৫ হাজার নেভি, ৫ হাজার কোস্ট গার্ড এবং প্রায় ৬ লাখ আনসার মোতায়েন করা হচ্ছে।”

তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড ও নেভির সংখ্যা আগের তুলনায় বাড়ানো হয়েছে। এবার বডি ক্যামেরা, সিসি ক্যামেরা, ড্রোন এবং সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হবে।
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম আরও উল্লেখ করেন, পূজা ও অন্যান্য উৎসবের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়েছে; নির্বাচনেও একই প্রস্তুতি রয়েছে।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক–এর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ আগামী ২১ জুন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। রোববার (১০ মে) বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিন কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার সুমন হোসেন আদালতের কাছে সময় প্রার্থনা করে বলেন, সরকার পরিবর্তনের পর আনিসুল হকের বাসভবনে লুটপাটের ঘটনা ঘটে এবং তার বৈধ লাইসেন্সধারী অস্ত্রও তখন হারিয়ে যায়। এ সংক্রান্ত প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহে সময় প্রয়োজন বলে আদালতকে অবহিত করা হয়। তবে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২১ জুন শুনানির নতুন তারিখ ধার্য করেন। মামলার নথি অনুযায়ী, আনিসুল হকের নামে বনানী থানার অধীনে একটি বৈধ পিস্তলের লাইসেন্স ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি অস্ত্রটি জমা দেননি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিতও করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় বনানী থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন।
রাজধানীতে সংঘটিত দুটি হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ মিরপুর ও রমনা থানার পৃথক দুই হত্যা মামলায় এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজধানীর মিরপুর এলাকায় কিশোর সিয়াম সরদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত। পরে বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে।
সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন নুসরাত তাবাসসুম জ্যোতি। বুধবার (৬ মে) জাতীয় সংসদ ভবন-এ স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংসদ সচিবালয়ের নিয়ম অনুযায়ী সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধি অনুসারে শপথ গ্রহণ সম্পন্ন হয়। শপথ শেষে নবনির্বাচিত সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ও পরবর্তী আইনি জটিলতার কারণে বিষয়টি আদালতে গড়ায়। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। শপথ অনুষ্ঠানে সংসদ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।