- পার্বতীপুরে ইউএনও সাদ্দাম হোসেনের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- বরিশালে আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা-ভাঙচুর
- নতুন তিন উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি
- রুদ্ধশ্বাস প্রত্যাবর্তনে মিসরকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা
- কিশোরগঞ্জে নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের কাজ পরিদর্শনে এমপি বিলকিস ইসলাম
- সৈয়দপুরেই তৈরি হচ্ছে রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম
- বাগেরহাটের রামপালে দুর্বৃত্তদের হামলায় নিহত ১
- রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল আজ, তদন্ত চূড়ান্ত পর্যায়ে
- শিশু রামিসা হত্যার বিচার ও শিশুদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন
- বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে পরেছিলো যুবকের রক্তাক্ত লাশ
- ডেমরার কালি কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ইরানের ৯০ স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
ইরানের ওপর দ্বিতীয় দিনের মতো ব্যাপক সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার দিবাগত রাতে দেশটির বিভিন্ন স্থানে প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আহভাজ শহরের উপকণ্ঠে অন্তত তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌ সক্ষমতা এবং সামরিক রসদ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগের রাতেও যুক্তরাষ্ট্র ৮০টির বেশি সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছিল।
মার্কিন হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তারা দাবি করেছে, পাল্টা জবাব হিসেবে বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি যুক্তরাষ্ট্রের এই অভিযানকে যুদ্ধবিরতির ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেন।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজের উপকণ্ঠে চালানো হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক উপ-গভর্নর ভালিউল্লাহ হায়াতি জানান, ভোরের দিকে আহভাজ শহরের উপকণ্ঠের একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে।