- মাদক ও সন্ত্রাসমুক্ত নরসিংদীর দাবিতে প্রচারণা
- মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলাকারীদের বিচারের দাবিতে সাতক্ষীরায় সভা
- মেলান্দহে শিশু শাওন হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন
- সৈয়দপুরে বিয়ে বাড়ির বাস খাদে, আহত কয়েকজন
- চিরনিদ্রায় শায়িত শিক্ষক আব্দুর রহমান
- কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রৈবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক
- কিশোরগঞ্জে নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের কাজ পরিদর্শনে এমপি বিলকিস ইসলাম
- বাগেরহাটে খাল পুনরুদ্ধারে মাঠে এমপি-ডিসি
- আর. কে. স্টেট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নে জেলা প্রশাসকের দিকনির্দেশনা
- বিএনপি নেতার বিরুদ্ধে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলা
- গণহারে নয়, মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করবে সরকার
- জলঢাকায় সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত
- ‘আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ’, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
- ‘এমডিবি ই-লোন’ চালু করল মিডল্যান্ড ব্যাংক
- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ
- খামেনির জানাজায় ছোট কফিনে ১৪ মাসের নাতনি
- আসছে ৭০ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা
- নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে টেইলর-ট্রাভিসের বিয়ে
- চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে শিবা শানু ও জয় চৌধুরী
- রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত আর্জেন্টিনার
- সৈয়দপুরে জমজমাট লটকনের বাজার
- তেহরানে গালিবাফের সঙ্গে হাফিজ উদ্দিনের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
- তীব্র দাবদাহে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিতের দাবি
- সৈয়দপুরে প্রীতি ম্যাচে সাংবাদিক একাদশকে ৭-১ গোলে হারাল পুলিশ
- মা-বাবা ও বোনকে হত্যার পর আমিরের জন্য ওত পেতে ছিল ঘাতক
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
- সাতক্ষীরায় মাদক নির্মূলে মাঠে নেমেছে এলাকাবাসী
- পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের আশঙ্কায় জলঢাকায় ১৪৪ ধারা জারি
- তরুণদের গবেষণায় উৎসাহ দিলেন মন্ত্রী
- শিল্পী সমিতির ভোটে মুখর এফডিসি প্রাঙ্গণ
- একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- রংপুরে ট্রাকের ধাক্কায় পল্লী চিকিৎসকসহ বাবা-ছেলের মৃত্যু
- সহকারী সচিব পদে উন্নীত হলেন ৩৪ কর্মকর্তা
- মুনাফাহীন ব্যবসাই সমাজ বদলের শক্তি: ড. মঈন খান
- ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আধুনিক অভিবাসন কাঠামো গড়তে আসছে নতুন ভিসানীতি
- কেন্দ্রের ভুলে শঙ্কায় ২৫ এইচএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ
- ময়মনসিংহে শুরু তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- কৃষকদের দক্ষতা ও আয় বাড়াতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
- বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আগৈলঝাড়ায় গ্রেপ্তার ২
- সাইবার আইন সংশোধনে মন্ত্রিসভার পাঁচ সদস্যের কমিটি গঠন
- জুলাই যোদ্ধাকে থানায় আট ঘণ্টা আটকে রাখার অভিযোগ
- রাউন্ড অব ৩২ শেষে বিশ্বকাপ থেকে বিদায় যাদের
- দীর্ঘদিন কারাগারে সাবেক এমপি সিরাজ মোল্লা
- অনলাইন জুয়ায় সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা
- ৩০ বছরের দণ্ড, ভোগ করতে হবে ১০ বছর
- যুদ্ধ থামিয়ে গাজা পুনর্গঠনে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- চার সপ্তাহে দেশে এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স
- বাগেরহাট জেলা হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ, চিকিৎসাধীন ৩৪
- কারাগারে সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী, স্বাস্থ্য ও বিশেষ সুবিধা নিয়ে নেই সরকারি তথ্য
- আওয়ামী লীগের যেকোনো তৎপরতা রুখতে মাঠে থাকবে এনসিপি
- বাজুসের সিদ্ধান্তে কমেছে স্বর্ণের বাজারদর
- মোরেলগঞ্জে জমি বিরোধে ছেলের হামলায় বৃদ্ধ পিতা আহত
- সৈয়দপুরে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির সমাপ্ত
- নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: এমপি আব্দুল আলীম
- সাবেক শিক্ষক মো. শাহজাহান ভুইয়ার ইন্তেকাল, আজ আড়াইটায় জানাজা
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার চার শিক্ষাবর্ষের ১০৪ কৃতী শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড
- ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের ৬,৫০০ কোটি টাকার লাইফলাইন
- সৈয়দপুরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনের প্রশিক্ষণ শুরু
- সৈয়দপুরে তুলার মিল ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান
- প্রবৃদ্ধি ১২৯ শতাংশ, মানিকগঞ্জে কর্মসংস্থান পৌনে তিন লাখ মানুষের
- গোপন অভিযানে যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- দেশে আলোচিত হত্যাকাণ্ড, বিচারবহির্ভূত শাস্তির অভিযোগ ও দুর্নীতির দাবি ঘিরে উদ্বেগ
- রাজধানীতে ছিনতাইকারীর ধাক্কায় আহত নারী চার দিন পর মারা গেলেন
- সৈয়দপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী
- সীমান্তে ‘পুশইন’ আন্তর্জাতিক আইন ও মানবতার পরিপন্থী: চরমোনাই পীর
- যেভাবে নিখোঁজ হন সেই বৃদ্ধ
- হত্যার ১২ দিন পরও গ্রেপ্তার নেই, বিচারের দাবিতে রাস্তায় পরিবার
- নালিতাবাড়ীতে উন্নয়ন বঞ্চনার অভিযোগে সাহাপাড়া সড়কে মানববন্ধন
- একদিনে আক্রান্ত ৫৪, মৃত্যু আরও ২ শিশুর
- ঈদছুটিতে সড়কে মৃত্যুমিছিল, ৬ দিনে প্রাণ গেল ৩৭ জনের
- পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
- চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫ জনকে পিটেয়ে আহত
- নীলফামারীর ডিমলায় বোরো কৃষকের লোকসানের শঙ্কা
- সৈয়দপুর আর্মি ইউনিভার্সিটিতে ভূমিকম্প ঝুঁকি শীর্ষক সেমিনার
- ফকিরহাটে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ কর্মশালা
- নালিতাবাড়ীতে ইউপি কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
- তিন সন্তান অপহরণের অভিযোগে আদালতে মামলা, উদ্ধারের নির্দেশ
- বাগেরহাটে কোরবানির ঈদকে ঘিরে প্রস্তুত প্রায় ৮৫ হাজার পশু
- সুন্দরবনে জেলে নিহতের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির আশ্বাস দেন বন প্রতিমন্ত্রী
- জ্যৈষ্ঠের আমেজে সৈয়দপুরে সন্ধ্যা নামতেই জমে উঠে লিচুর বাজার
- হাটে সুস্থ গরু চেনার উপায় জেনে নিন
- নীলফামারীতে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চান ত্রাণমন্ত্রী
- নারীবান্ধব অবকাঠামো ও গৃহস্থালি শ্রমের স্বীকৃতির দাবিতে বরিশালে সমাবেশ
- রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুর গলাকেটে হত্যা
- বাড়ির উঠানের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
- “আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম”: প্রতিমন্ত্রী রাজীব আহসান
- “ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে”: পানি সম্পদ প্রতিমন্ত্রী
- সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- নওগাঁয় দেশব্যাপী দূরপাল্লার বাস চলাচল বন্ধ
- ইরান যুদ্ধের ধাক্কায় হুমকিতে ইসরায়েলের অর্থনীতি
- অস্ট্রেলিয়ায় স্ত্রী-সন্তান হত্যার দায়ে বাংলাদেশি গ্রেফতার
- ৩১ ঘন্টা বিদ্যুৎবিহীন একটি গ্রাম, ৩০০ গ্রাহকের ভোগান্তি
- ৫০ লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেফতার
- ঈদযাত্রার জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রস্তত হচ্ছে ১২৭ কোচ
- সাতক্ষীরায় ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারী আইনজীবীর করুন মৃত্যু
- মোরেলগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- বৈরী আবহাওয়ায় ভুট্টার বাজারে স্থবিরতা, বোরোর দামেও ধস
- সুন্দরবনে বন বিভাগের সদস্যদের গুলিতে এক জেলে নিহত
- রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে পঞ্চগড়ে মসজিদভিত্তিক শিক্ষকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
- চোর নিয়ে গেছে হুজুরের মোটরসাইকেল, রেখে গেছে নিজের বাই সাইকেল
- সীমান্তে ২০-৫০ হাজার রুপির চুক্তি, চিহ্নিত পাচারকারীসহ আটক ১৪
- লন্ডন থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
- হজ পালনে সৌদি পৌঁছেছেন ৬২,৫২৮ বাংলাদেশি
- বছরে ১৭ বিলিয়ন ডলারের মার্কিন কৃষিপণ্য কিনবে চীন
- ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে নবজাতকের মৃত্যু
- রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- ৩২ বার এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন নেপালের কামি রিতা শেরপা
- নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
- নালিতাবাড়ী-হালুয়াঘাটে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ
- নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে সৈয়দপুর-চিলাহাটি রুটে চলাচল বন্ধ
- লিগ্যাল নোটিশ
- নরসিংদী জেলা হাসপাতালে খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ, মান ও পরিমাণে ঘাটতি শনাক্ত
- চুরি হচ্ছে লাশ, সমাজে বাড়ছে উদ্বেগ
- সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- একসঙ্গে এসএসসি পাস মা-মেয়ের, মায়ের নম্বর বেশী
- বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা
- হকার পুনর্বাসনে রাজধানীতে ছয়টি মাঠ নির্ধারিত: ডিএনসিসি প্রশাসক
সংবাদ প্রকাশের জেরে বাগেরহাটে ৬ সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
বাগেরহাটে নিজেকে চিকিৎসক পরিচয়দানকারী মাহমুদুল হাসানকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে ৬ সাংবাদিকসহ মোট ১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের অভিযোগ উঠেছে। মামলায় দুই সাংবাদিকের স্ত্রীকেও আসামি করা হয়েছে, যা নিয়ে উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (৮ জুন) মাহমুদুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় শরণখোলা এলাকার সোহাগ শেখ ও হেলাল তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া বাগেরহাটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কয়েকজন সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদেরও আসামি করা হয়েছে।
অভিযুক্ত সাংবাদিকরা জানান, মাহমুদুল হাসানের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত পরিচয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই তিনি ও তার সহযোগীরা তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে কয়েকটি জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়।
সাংবাদিকদের দাবি, এর আগে তাদের একজন মাহমুদুল হাসান ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে প্রতারণা ও ভুয়া পরিচয়ের অভিযোগে মামলা দায়ের করেছিলেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। সেই ঘটনারই প্রতিক্রিয়ায় সাংবাদিকদের হয়রানির উদ্দেশ্যে এ চাঁদাবাজির মামলা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
এদিকে মামলায় দুই নারীর নাম অন্তর্ভুক্ত করায় তাদের পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। পরিবারের সদস্যদের দাবি, সংশ্লিষ্ট নারীদের ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং মানসিক চাপ সৃষ্টি করতেই তাদের আসামি করা হয়েছে।
নারী অধিকারকর্মীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত। প্রতিশোধমূলক উদ্দেশ্যে বা পারিবারিক সম্পর্কের কারণে কাউকে মামলায় জড়ানো ন্যায়বিচারের পরিপন্থী।
গণমাধ্যম বিশ্লেষকরাও মনে করছেন, অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সংবাদকর্মীদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ বা ‘সেলফ সেন্সরশিপ’-এর প্রবণতা বাড়াতে পারে।
তবে মামলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আদালত ও তদন্ত সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে উভয় পক্ষ। অভিযোগের সত্যতা নিরূপণে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নরসিংদীতে ধর্ষিতার পরিচয় ও ভিডিও প্রচার: মামলা, গ্রেপ্তার ১
হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধর্ষণ মামলার ভুক্তভোগীর নাম-পরিচয় ও ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে মামলার এজাহারে নাম না থাকা আরও একজনের ছবি ঘটনাটির সঙ্গে জড়িত বলে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (৪ জুন) মাধবদী থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ মাহাবুব নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাহাবুব মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। অপর আসামি মোশাররফ মিয়া একই গ্রামের মোতালিব মেম্বারের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মেহেরপাড়া ইউনিয়নের চৈতাব এলাকার একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন ভুক্তভোগী কিশোরী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোশাররফ তাকে কথা আছে বলে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে মাহাবুব ও মোশাররফ তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে মোশাররফ পালিয়ে যান। তবে মাহাবুবকে আটক করে জনতা পুলিশের কাছে সোপর্দ করে।
ভুক্তভোগী কিশোরী অভিযোগ করে বলেন, "ঘটনার পর অভিযুক্তরা তার মোবাইল ফোন রেখে টাকা দাবি করে। পরে তিনি বাড়ি থেকে দুই হাজার টাকা এনে দিলে মোবাইল ফেরত পান। একই সঙ্গে ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে দাবি করে কাউকে জানালে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।"
তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্থানীয়দের ভাষ্য, "অভিযুক্ত মাহাবুব ও মোশাররফ এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।"
এদিকে, মামলায় নাম না থাকা আরও একজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাকে ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত হিসেবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, "ভুক্তভোগীর ভিডিও জবানবন্দিতে দুইজনের নাম এসেছে। এ ঘটনায় তার পিতা দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক মোশাররফকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।"
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
উল্লেখ্য, ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ না করার বিষয়ে দেশের উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, ভুক্তভোগীর পরিচয় বা ভিডিও প্রচার এবং যাচাই ছাড়া কাউকে অভিযুক্ত হিসেবে সামাজিক মাধ্যমে উপস্থাপন করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।
তিন সন্তান অপহরণের অভিযোগে আদালতে মামলা, উদ্ধারের নির্দেশ
বরিশালের খানপুরা উপজেলার রাজগুরু গ্রামের হাওলাদার বাড়ির মেয়ে সীমা বেগমের জীবন যেন একের পর এক নির্যাতন আর বঞ্চনার গল্প। ২০১৩ সালে মাত্র ১৬ বছর বয়সে পারিবারিক পরিচয়ের সূত্র ধরে নরসিংদীর মাধবদীর নরেসুশ্বরদি গ্রামের রমজান মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। ২০১৬ সালে তাদের প্রথম সন্তান রোহানের জন্মের পর থেকেই দাম্পত্য জীবনে শুরু হয় অশান্তি।
অভিযোগ রয়েছে, স্বামী রমজান মিয়া শাহিদা নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় প্রতিবাদ করলে অন্তঃসত্ত্বা সীমার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে বাধ্য হয়ে সতীন শাহিদাকে নিজেই ঘরে তুলে নেন সীমা। পরে ২০২১ সালে কন্যা সন্তান তানহা এবং ২০২৩ সালে তৃতীয় সন্তান মোহাম্মদ ইসলামের জন্ম হয়।
সীমার অভিযোগ, তৃতীয় সন্তান জন্মের পর রমজান শিবপুর উপজেলার লামপুর গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে ও তরুয়া নগর হাসপাতালের নার্স নাসরিনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর দক্ষিণ কোরিয়ায় চলে গিয়ে সীমা ও তার সন্তানদের ভরণপোষণ বন্ধ করে দেন, যদিও দ্বিতীয় স্ত্রীর খরচ চালিয়ে যেতে থাকেন।
এ নিয়ে দাম্পত্য কলহের জেরে গত জানুয়ারিতে সীমাকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে সন্ত্রাসী পাঠানো হয় বলে অভিযোগ করেন তিনি। গভীর রাতে তিন ব্যক্তি দরজা ভেঙে ঘরে ঢুকে প্রথমে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে এবং পরে চাপাতি দিয়ে পায়ে কোপ দেয়। একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করা হয়। ছেলে রোহানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সীমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ চিকিৎসার পর প্রাণনাশের আশঙ্কা ও আর্থিক সংকটের কারণে তিন সন্তানকে মায়ের কাছে রেখে ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় চাকরি নেন সীমা।
এরই মধ্যে গত ১২ মে ২০২৬ তারিখে ৪ থেকে ৫ জন ব্যক্তি সীমার বাসায় ঢুকে অস্ত্রের মুখে তার তিন সন্তানকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরিবার ও সামাজিকভাবে নানা চেষ্টা করেও সন্তানদের উদ্ধার করতে না পেরে গত ১৮ মে নরসিংদীর আদালতে নাসরিন, সাইফুল, সাব মিয়া ও গুলজার হোসেনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন সীমা বেগম।
আদালত শিবপুর মডেল থানাকে দ্রুত তল্লাশি অভিযান পরিচালনা করে শিশুদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন।