শিরোনাম
কোয়ার্টার ফাইনালের টিকিটে মূল্যপতন
কোয়ার্টার ফাইনালের টিকিটে মূল্যপতন

বিশ্বকাপের রাউন্ড অব ১৬ শেষ হওয়ার পর কোয়ার্টার ফাইনালের লড়াই সামনে। তবে আয়োজক যুক্তরাষ্ট্র ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিদায়ের পর টিকিটের বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। দুই দলের বিদায়ে কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিকপিকে জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিতব্য স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের সর্বনিম্ন টিকিট মূল্য ২ হাজার ৯৫০ মার্কিন ডলার থেকে কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০০ ডলারে।

শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। আয়োজক দল কোয়ার্টার ফাইনালে উঠলে স্থানীয় দর্শকদের বাড়তি আগ্রহের কারণে টিকিটের চাহিদা ও দাম আরও কয়েক গুণ বেড়ে যেত বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও। যুক্তরাষ্ট্র ও পর্তুগাল শেষ আটে মুখোমুখি হতে পারত—এমন সম্ভাবনা থাকায় দুই দলের বিদায় টিকিটের বাজারে বড় প্রভাব ফেলেছে।

এদিকে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ফ্রান্স ও মরক্কোর ম্যাচের টিকিট। এই ম্যাচের টিকিটের মূল্য শুরু হয়েছে ৯৮৯ মার্কিন ডলার থেকে। শেষ ষোলোয় প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স, আর কানাডাকে ৩-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে মরক্কো।

অন্য কোয়ার্টার ফাইনালগুলোতে মুখোমুখি হবে স্পেন-বেলজিয়াম, ইংল্যান্ড-নরওয়ে এবং আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। বিশেষ করে ইংল্যান্ডের হ্যারি কেইন ও নরওয়ের আর্লিং হলান্ডের দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ফক্সবোরোর জিলেট স্টেডিয়াম, ইনগলউডের সোফি স্টেডিয়াম, মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়াম এবং ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে।

আজ থেকে শুরু ঈদের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি
আজ থেকে শুরু ঈদের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি

ঈদুল আজহা শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে অনলাইনে এ টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হলেও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে দুপুর ২টা থেকে। 

সূত্র জানায়, বৃহস্পতিবার ৩১ মে’র ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। এছাড়া পর্যায়ক্রমে ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ঈদ উপলক্ষে ক্রয় করা অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন এবং একাধিক যাত্রীর জন্য টিকিট সংগ্রহের ক্ষেত্রে সহযাত্রীদের নাম উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে গত ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।