- সৈয়দপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা
- বসুরহাট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
- মানিকগঞ্জে অটোরিকশাচালকের মরদেহ ও
- মানিকগঞ্জে অটোরিকশাচালকের মরদেহ ও এক ব্যক্তির ঝুলন্ত লাশ
- জুলাই যোদ্ধাকে থানায় আট ঘণ্টা আটকে রাখার অভিযোগ
- রাউন্ড অব ৩২ শেষে বিশ্বকাপ থেকে বিদায় যাদের
- পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
- মানবসেবার প্রত্যয়ে রোটারি ক্লাব অব রংপুরের নতুন কর্মবর্ষের যাত্রা
- মাধবদীতে সোনালী গ্রুপে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৬০০ কেজি আম উপহার পাঠালো পররাষ্ট্র মন্ত্রণালয়
- বান্দরবান সদর হাসপাতালে ৪ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ
- দীর্ঘদিন কারাগারে সাবেক এমপি সিরাজ মোল্লা
- ৩০ বছরের দণ্ড, ভোগ করতে হবে ১০ বছর
- যুদ্ধ থামিয়ে গাজা পুনর্গঠনে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত
- কারাগারে সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী, স্বাস্থ্য ও বিশেষ সুবিধা নিয়ে নেই সরকারি তথ্য
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র্যাবের কড়া সতর্কবার্তা
- ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত
- পদ্মা সেতুর আদলে তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাবে: পানি সম্পদ মন্ত্রী
- ফকিরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং সেবা সম্প্রসারণে অস্থায়ী বুথ উদ্বোধন
- দুই বছর পর হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো জলাতঙ্কের ভ্যাকসিন
- বেনজীর আহমেদের গ্রেপ্তার পুলিশের ঐতিহাসিক সাফল্য: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
- দেশে আলোচিত হত্যাকাণ্ড, বিচারবহির্ভূত শাস্তির অভিযোগ ও দুর্নীতির দাবি ঘিরে উদ্বেগ
- কালীগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ, তদন্তে পুলিশ
- পরিবেশ সংরক্ষণে প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক
- সৈয়দপুরে দেশীয় পাখি বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
- কমছে অনুসন্ধানী প্রতিবেদন
- পেট্রোল ছিটিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু
- রেসিডেনশিয়াল ল্যাবরেটরি কলেজে অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
- বাগেরহাটের রামপালে যুবককে হত্যার ঘটনায় ঘাতক আটক
- বাংলাদেশ তারেক রহমানের মধ্যে নতুন এক জিয়াউর কে খুজে পেয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন চাপ, কমছে সঞ্চয়
- বাগেরহাটের রামপালে দুর্বৃত্তদের হামলায় নিহত ১
- ফরিদপুরে টর্চ লাইটের আলো মুখে পড়া নিয়ে সংঘর্ষ, আহত ৪
- ২১ কোটি টাকায় নির্মিত সৈয়দপুর পৌরসভা সুপার মার্কেট দিনে কুকুর, রাতে মাদকসেবীর দখলে
- নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত
- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু
- ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রংপুরে সংবাদ সম্মেলন
- সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সাইবার নিরাপত্তা কর্মশালা
- রংপুরে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে বৈজ্ঞানিক সেমিনার
- নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা
- সাময়িক বরখাস্ত ববির বেপরোয়া কর্মকর্তা সেলিনা
- নীলফামারীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
- ৩২ বার এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন নেপালের কামি রিতা শেরপা
- নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত
- নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
- ফরিদপুরে মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রেমিক গ্রেফতার
- সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা: জেলা প্রশাসক
- সৈয়দপুরে অংশীজনের সাথে এমপির মতবিনিময়
- সাবেক পানি প্রতিমন্ত্রী হীরুর রাজধানীর বাসায় অবস্থান
- নালিতাবাড়ী-হালুয়াঘাটে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ
- নীলফামারী-সৈয়দপুর রেলপথে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল
- ইজিবাইক স্ট্যান্ডে হামলার অভিযোগে মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- লিগ্যাল নোটিশ
- নরসিংদী জেলা হাসপাতালে খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ, মান ও পরিমাণে ঘাটতি শনাক্ত
- বরিশালে ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ
- বাবুরহাটে ব্রহ্মপুত্র নদের পাড় দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- বরিশালে বিভাগীয় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স
- ক্রেতা সংকটে এখনও জমে উঠেনি নীলফামারীর পশুর হাট
- সাতক্ষীরায় অন্তঃসত্তা স্ত্রীকে জবাই করে হত্যা
- চুরি হচ্ছে লাশ, সমাজে বাড়ছে উদ্বেগ
- নরসিংদী পৌর নির্বাচনে প্রার্থী হবেন হারুন অর রশীদ
- “ঘামাচির বড় ভাই হাম” মন্তব্য ঘিরে আলোচনা
- শিবপুরে বিসিডিএস উপজেলা শাখার কমিটি গঠন
- আজ সে গেছে, কাল হয়তো আমাদের পালা
- লেবানন যুদ্ধে আরও সেনা হারাল ইসরায়েল, নিহত বেড়ে ২০
- সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- মোরেলগঞ্জ হৃদরোগ ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি অনুষ্ঠিত
- বাগেরহাটের সাংবাদিকের ছবি এডিট করে ফেসবুকে অপপ্রচারে থানায় জিডি
- মোরেলগঞ্জ পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত
- ফকিরহাটে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
- ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে: তথ্যমন্ত্রী
- একসঙ্গে এসএসসি পাস মা-মেয়ের, মায়ের নম্বর বেশী
- এক বছরে রংপুর বিভাগে প্রতি ৪ জনের ১ জন ব্র্যাকের সেবা পেয়েছেন
- শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাই আটক
- এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকা বদলকালে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা-ছেলের মৃত্যু
- স্বামীকে হত্যা করে টুকরো টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা স্ত্রী
- নীলফামারীতে যৌতুকের বলি হলো এক গৃহবধূ
- সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যু করিম শরীফ বাহিনীর বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ আটক ৩
- এই মঞ্চে যারা আসেননি তারা দলে ডাকাতির চেষ্টা করছেন: নিলুফার চৌধুরী
- নরসিংদী জেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযানে ৪ জন আটক ও কারাদন্ড
- আমরা বদলালে ঢাকা বদলাবে: আবদুস সালাম, ডিএসসিসি প্রশাসক
- লেবাননে অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ
- মৃত্যুর পর লাশ নড়াইলে না নেওয়ার অনুরোধ মাশরাফির
- যেকোনো সময় অনুমোদন হতে পারে যুবদলের কেন্দ্রীয় কমিটি
- বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা
- ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে জানালেন শিক্ষামন্ত্রী
- চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
- ৮ বছর পর নতুন কমিটি গঠন বাগেরহাট জেলা ছাত্রদলে
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন মোহাম্মদ হেলাল উদ্দিন
- ব্যবহৃত টিস্যু পকেটে রেখে বাসায় ফিরি : ডিসি নূরুল করিম ভূঁইয়া
- ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল আইফোন ব্যবহারকারীদের
- ক্ষেতের ভেতর থেকে পাইপগান-রামদাসহ যুবক গ্রেপ্তার
- রাজবাড়ীর পথে আগুনরাঙা কৃষ্ণচূড়া
- শাপলা চত্বরের ঘটনায় ৩২ হত্যার প্রাথমিক প্রমাণ মিলেছে
- ইন্দো-প্যাসিফিক কৌশলই বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কই ঠিক করবে
- তবে কি আর্জেন্টাইন ক্লাবে যাচ্ছেন নেইমার?
- ‘২ কোটি টাকার’ টয়লেট ঘিরে তুমুল বিতর্ক
- নিজ আসনেই হারলেন মমতা
- দল বদল করছি না,পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব
- সৈয়দপুরে নারী-পুরুষ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচী কর্মশালা
- যুদ্ধের আড়ালে লুটপাট করছে ইসরাইলি সেনারা!
- ফের হামলার হুমকি দিল ট্রাম্প
- ফরিদপুরে বেপরোয়া ট্রাকের তাণ্ডবের পর গণপিটুনিতে নিহত চালক
- মোরেলগঞ্জে ১৬ বছর ধরে শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের ঘরে চলছে পাঠদান
- রামপালে ক্যান্সার কেয়ার সেন্টার ও সেতু নির্মাণ অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম
- ফকিরহাটে সরকারি প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও ঘুষের অভিযোগ, তদন্তের আশ্বাস
- শেষ বয়সে আশ্রয় হারানোর শঙ্কায় মুক্তিযোদ্ধা সামছুল হক
- ইরান লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- ডেমরার কালি কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
জুলাই যোদ্ধাকে থানায় আট ঘণ্টা আটকে রাখার অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জুলাই-আগস্ট আন্দোলনের এক কর্মীকে আওয়ামী লীগের দোসর ও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় প্রায় আট ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আটক ওই কর্মীর দাবি, থানার এক পুলিশ কর্মকর্তা তাকে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার অনুসারী না হয়ে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্তর অনুসারী হওয়ার পরামর্শ দেন। তবে পুলিশ বলছে, একটি মামলার ওয়ারেন্ট যাচাইয়ের জন্য তাকে থানায় আনা হয়েছিল। পরে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন বলে নিশ্চিত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
আটক হওয়া সাইফুদ্দিন টিটু সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চারিগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সক্রিয় কর্মী এবং চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীনের অনুসারী বলে দাবি করেন। চেয়ারম্যান স্বাধীন জেলা বিএনপির আহ্বায়ক এবং মন্ত্রী আফরোজা খানম রিতার ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
টিটুর অভিযোগ, গত সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে সিংগাইর থানার এএসআই বাবুলের নেতৃত্বে ৫-৬ জন পুলিশ সদস্য চারিগ্রাম বাজারের একটি মোবাইল ফোনের দোকান থেকে তাকে থানায় নিয়ে যান। সেখানে তাকে আওয়ামী লীগের দোসর ও ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করা হয় এবং নাশকতার একাধিক মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়।
টিটুর ভাষ্য, তিনি মোবাইল ফোনে জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণের ছবি ও ভিডিও দেখানোর পরও তাকে রাত সাড়ে ৯টা পর্যন্ত থানায় আটকে রাখা হয়। এ সময় এএসআই বাবুল তাকে বলেন, “জলে বাস করে কুমিরের সঙ্গে লাগতে নেই। তুমি রিতার গ্রুপ বাদ দিয়ে এমপি শান্তর গ্রুপ করো।” এছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামও তাকে ৫ আগস্টের আগে আওয়ামী লীগ করতেন বলে অভিযোগ করেন বলে দাবি করেন টিটু।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসআই বাবুল বলেন, “বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এ বিষয়ে আমি কিছু জানি না। সেকেন্ড অফিসারের সঙ্গে কথা বলেন।”
সিংগাইর থানার সেকেন্ড অফিসার এসআই মীর নাজমুল হাসান বলেন, সিডিএমে একটি মামলায় টিটুর নামে ওয়ারেন্ট দেখানো হচ্ছিল। সে কারণেই তাকে থানায় আনা হয়েছিল। পরে ক্রসচেক করে দেখা যায়, তিনি ওই মামলায় জামিনে রয়েছেন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। একই বক্তব্য দেন থানার ওসি মো. মাজহারুল ইসলাম।
এদিকে একটি দায়িত্বশীল সূত্রের দাবি, টিটুর আটকের বিষয়ে মন্ত্রীর দপ্তর থেকে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, ঊর্ধ্বতন নির্দেশে তাকে আটক করা হয়েছে। সূত্রটির অভিযোগ, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্তর নির্দেশেই পুলিশ টিটুকে আটক করে। যদিও এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “আমি প্রতিহিংসার রাজনীতি করি না। গ্রুপিংয়ের কারণে কাউকে গ্রেপ্তার করানোর প্রশ্নই ওঠে না। টিটুকে গ্রেপ্তারের বিষয়টি আমি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।”