রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বোর্ড সভায় অংশগ্রহণ করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, রাজউকের চেয়ারম্যান, বোর্ডের অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম বোর্ড সভায় অংশগ্রহণ শেষে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার যথাযথ প্রতিফলন ঘটিয়ে পরিকল্পিত নগরায়ণ, টেকসই উন্নয়ন এবং জনকল্যাণ নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।
তিনি আশা প্রকাশ করেন, রাজউকের বোর্ড সদস্য হিসেবে নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে রাজধানী ও আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।