শিরোনাম

নিষিদ্ধ সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩ জনের নামে মামলা

নিষিদ্ধ সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩ জনের নামে মামলা

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ জুন পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড বাজারসংলগ্ন এলাকায় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি, নৌকা প্রতীক এবং বিভিন্ন স্লোগানসংবলিত তিনটি পোস্টার লাগানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পোস্টারগুলো জব্দ করে।

পরে গত ৩ জুলাই পঞ্চগড় সদর থানার এসআই চন্দন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর