শিরোনাম

ইসলামপুরে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুরের অভিযোগ

 জামালপুরের ইসলামপুর উপজেলা ডাকবাংলা প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুকে মলমগঞ্জ মডেল কলেজে সংবর্ধনা দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিলের সঙ্গে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত এবং পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসানের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে পরে উপজেলা ডাকবাংলা প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। পরে তাঁর স্ত্রী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, ফোন রিসিভ করে দাবি করেন যে এমপি সুলতান মাহমুদ বাবুর মেয়ের নির্দেশে নবাবের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর