শিরোনাম

নাশকতার মামলায় জামালপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাশকতার মামলায় জামালপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।

গ্রেপ্তার খালেকুজ্জামান জুবেরী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পাশাপাশি দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

পুলিশ জানায়, মেলান্দহ থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি মো. ওবায়দুর রহমান জানান, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর চেয়ারম্যান জুবেরী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া নাশকতার মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত কার্যক্রম চলবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর