শিরোনাম

নীলফামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে প্রাণ গেল এক জেলের

নীলফামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে প্রাণ গেল এক জেলের

নীলফামারী সদর উপজেলার হরিশচন্দ্রপাঠ এলাকার ধুলাটিপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের ছোবলে মফিল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মফিল উদ্দিন সদর উপজেলার ধুলাটিপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায়ও বাড়ির পাশের নদীতে মাছ ধরতে যান মফিল উদ্দিন। মাছ ধরার একপর্যায়ে একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মফিল উদ্দিনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর