- মেহেরপুরে হাসপাতালের সামনে বাস খাদে, আহত অন্তত ১৭
- টেকনাফ সীমান্তে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ তিনজন আটক
- চায়না দুয়ারি জালে বিপন্ন নীলফামারীর মৎস্য ও জীববৈচিত্র্য
- ওপারের ঢলে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা
- আর্জেন্টিনার হার দেখার পর সাতক্ষীরায় সমর্থকের মৃত্যু
- নীলফামারীতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পথসভা মঙ্গলবার
- জামালপুরে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসনের স্কুল ড্রেস বিতরণ
- জুলাই কি তাহলে পতনের মাস
- 'এখনো সময় আছে, ঠিক হয়ে যান; না হলে ভারতে পালাতে হেলিকপ্টার প্রস্তুত করুন'
- বাউস্টে সামার-২০২৬ (২৩তম ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রংপুর মহানগর যুবদলের স্মরণসভা
- পৌনে দুই ঘণ্টা পর ধরা পড়ল ভুল
- মেহেরপুরে এতিমখানা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- সৈয়দপুরে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলে ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান
- আইন সবার জন্য সমান, অন্যায়কারীদের রেহাই নেই
- নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার
- মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই
- "গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে"
- জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, ভিডিও ছড়িয়ে তদন্তে পুলিশ
- সৈয়দপুরে অযত্নে নষ্ট হচ্ছে রেলওয়ের ১৫০ কোটি টাকার পানি সরবরাহ সরঞ্জাম
- বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
- বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়মের অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- রংপুরে একদিনেই ঝরল ৫ প্রাণ
- কালীগঞ্জ-ঢাকা সরাসরি বাস সার্ভিসের অভাবে চরম দুর্ভোগ
- বাগেরহাটে সামাজিক বনায়ন পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন যুবলীগ নেতা
- নৌকা ভ্রমণে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু, আহত ৪
- তেজগাঁওয়ে জ. ই. মামুন ও মেহের আফরোজ শাওনকে ঘিরে উত্তেজনা
- শহীদ আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- ফকিরহাটে গ্রাম্য পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- নিখোঁজের দুই দিন পর সাতক্ষীরায় পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
- ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা মহোৎসব
- স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
- জুলাই শহীদদের স্মরণে সৈয়দপুরে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি
- জুলাই চেতনা ধারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত
- বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের
- মোরেলগঞ্জে যুবলীগ নেতার কারখানায় দেড় কোটি টাকার চোরাই সিগারেট তৈরির মেশিন উদ্ধার
- শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রংপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
- ঝড়ে ক্ষতিগ্রস্ত সৈয়দপুরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির পাশে উপজেলা পরিষদ
- ফকিরহাটে উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
- জুলাই হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম গ্রেপ্তার
- বালু ব্যবসায়ীকে কান কামড়ে জখমের ঘটনায় বিএনপি নেতা মহিউদ্দিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
- নরসিংদী অংশে ‘সাড়ে ৩ হাজার কোটি টাকা সাশ্রয়’ দাবির ব্যাখ্যা মিলছে না
- ফরিদপুরে লোকালয়ে মেছো বিড়াল, এক নজর দেখতে জনতার ভিড়
- খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি
- কচুয়ার ‘শিব ও কালীবাড়ি মন্দির’ সংরক্ষিত প্রত্নসম্পদ ঘোষণা
- আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত
- ‘জুলাইয়ের অসমাপ্ত আন্দোলন শেষ করতে মানুষ আবার মাঠে নামবে’
- রংপুরে উদ্ধার ১৬ মণ চুরি হওয়া তামার তার, আটক ১
- ভালুকায় সরকারি নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
- ফরিদপুরে পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ
- ডিসিআরের নামে অর্ধকোটি টাকা আদায়ের অভিযোগ
- বাগেরহাটের ফকিরহাটে র্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- অস্ত্র-গুলিসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্য আইনের আওতায়
- নরসিংদীতে বালু ব্যবসায়ীকে মারধর, কানে কামড়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- অতিবর্ষণে সাতক্ষীরায় ৩৮ স্কুল বন্ধ, ক্ষতিগ্রস্ত ১২৭ মাছের ঘের
- মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার
- ‘ডিসেম্বর-জানুয়ারি নয়, শেখ হাসিনাকে কালই চাই’
- শেষ মুহূর্তের নাটকীয় জয়ে শেষ চারে আর্জেন্টিনা
- নরসিংদীতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হামলায় আহত ৩
- মালামাল গ্রহণের আগেই ২৩ লাখ টাকা বিল পরিশোধের অভিযোগ
- বাগেরহাটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন
- দাবানলে পুড়ছে স্পেন, প্রাণ গেল ১২ জনের
- ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ
- সাতক্ষীরায় নিখোঁজের তিন দিন পর মাছের ঘের থেকে শিশুর মরদেহ উদ্ধার
- লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু
- শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত পাঠদান
- নাশকতার মামলায় জামালপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- নিষিদ্ধ সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩ জনের নামে মামলা
- মেয়েদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিকল্পনা সরকারের
- ফিফার সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি
- কোয়ার্টার ফাইনালের টিকিটে মূল্যপতন
- শিবপুরে গৃহবধূর বিষপানে মৃত্যু
- মাদকসেবীদের নির্মম নির্যাতনের শিকার সেই বৃদ্ধার মৃত্যু
- বেগুনের আড়ালে গাঁজা চাষ, পুলিশের অভিযানে আটক ১
- এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে অভিবাসন খাতে বড় সংস্কার
- বিতর্কের মুখে প্রাথমিকের পাঠাগারে তিন বই রাখার নির্দেশনা বাতিল
- ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে প্রকৌশলী বদলি
- অটোর অতিরিক্ত পার্কিং চার্জ প্রত্যাহারের দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও
- ওপেকের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল তেলের দাম
- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা আজ ঢাবির কেন্দ্রীয় মসজিদে
- বরিশালে ব্যবসায়ীর ওপর হামলা ও জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনায় গ্রেফতার লিটু
- ‘আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ’, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
- খামেনির জানাজায় ছোট কফিনে ১৪ মাসের নাতনি
- সৈয়দপুরে জমজমাট লটকনের বাজার
- তেহরানে গালিবাফের সঙ্গে হাফিজ উদ্দিনের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
- একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- দেবহাটায় র্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১
- কৃষকদের দক্ষতা ও আয় বাড়াতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
- এক লাখের বেশি শিক্ষক নিয়োগের আশ্বাস শিক্ষামন্ত্রীর
- সাইবার আইন সংশোধনে মন্ত্রিসভার পাঁচ সদস্যের কমিটি গঠন
- মানিকগঞ্জে অটোরিকশাচালকের মরদেহ ও এক ব্যক্তির ঝুলন্ত লাশ
- নতুন আশায় ভারত-বাংলাদেশ সম্পর্ক
- চার সপ্তাহে দেশে এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স
- শিবপুরে সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসাইনের আত্মহত্যা
- ইসলামী ব্যাংকের পুনরুত্থান কি সম্ভব?
- নোয়াখালীর শেকড়, লন্ডনে একই পরিবারের ৪৩ সদস্য
- রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য আটক
- কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে দুটি ককটেল উদ্ধার
- সৈয়দপুরে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির সমাপ্ত
- সৈয়দপুরে আহত চিল উদ্ধার করে প্রাণিসম্পদ কার্যালয়ে হস্তান্তর
- সৈয়দপুরে মুফতী মুশতাক আহমেদ নূরী রিজভী (রহ.)-এর ১৩তম পবিত্র উরস পালিত
- দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউট পর্বে প্রথম দল মেক্সিকো
- জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক
- কৃষক দল নেতা বাদল হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার
- চুরির অপবাদে স্বর্ণকারকে মারধরের অভিযোগ
- ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার ৩
- নতুন হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতিকে
- দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ
- ভাঙ্গায় বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০
- সুন্দরবন উপকূলীয় নদীতে জেলের জালে বিরল প্রজাতির কচ্ছপ
- মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা গ্রামবাসীর: ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়’
- হাতে টর্চ-লাঠি-বাঁশি, রাতভর সীমান্ত পাহারায় পঞ্চগড়ের মানুষ
- অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- সৈয়দপুরে দেশীয় পাখি বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
- পলাতক জীবনের সেই দিন: ১০ জুন ২০১৫
- জলঢাকায় জমি বিরোধে যুবক খুন, নারীসহ আটক ৩
- শিবপুরে দুই পরিবারের বিরোধে চরম উত্তেজনা
- বিসিবির পরিচালক নির্বাচিত হলেন রামপালের কৃতি সন্তান শেখ রুহুল আমীন
- ফরিদপুরে শ্রী শ্রী গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কিশোরগঞ্জ উপজেলাকে শতভাগ বাল্যবিয়েমুক্ত ঘোষণা
- জামালপুরে ভাতিজার হাতে চাচা নিহত
- মাদকবিরোধী দাবিতে মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
- জনবান্ধব জেলা প্রশাসক নায়িরুজ্জামান পেলেন বিভাগীয় স্বীকৃতি
- বাগেরহাটে শহীদ জিয়াউর রহমানের স্মরণে মহিলা দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
- গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১
- সৈয়দপুরে ভেজাল কীটনাশক তৈরির অবৈধ কারখানায় অভিযান
- সাতক্ষীরায় বিধবা নারীর মরদেহ উদ্ধার
- পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবী ও এক মাদক কারবারির কারাদণ্ড
- রংপুর মেডিকেলে হামের উপসর্গে আরেক শিশু মারা গেল
- বাগেরহাটের খান জাহান আলী মাজারের কুমিরে ধরা শিশুর মরদেহ উদ্ধার
- বাগেরহাটের রামপালে যুবককে হত্যার ঘটনায় ঘাতক আটক
- অবশেষে বিয়ে করলেন ডুয়া লিপা
- ঈদের ছুটি শেষে কাল স্বাভাবিক হচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার
- ইরানের পতাকা বিতর্কে আইনি চাপে ফিফা
- ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ১৫
- বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত
- মিস ইউনিভার্সে অংশ না নেওয়ার ঘোষণা ফ্রান্সের
- চীনের একক প্রভাব বিস্তারে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের
- ট্রাম্পের অমীমাংসিত দুই শর্তে স্থবির শান্তিচুক্তি
- ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে থানায় মামলা
- প্রধানমন্ত্রীর আগমনে নিরাপত্তা বলয়ে ত্রিশাল
- ফের কমলো স্বর্ণের দাম
- নীলফামারীতে ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- পঞ্চগড়ে ভার্মি কম্পোস্টে কমছে খরচ, বাড়ছে লাভ
- কোস্টগার্ডের হাতে অস্ত্র জমা দিয়ে আলোর পথে ফিরেছে সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনী
- ৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী গ্রেফতার
- ইরান ইস্যুতে চূড়ান্ত ধাপে পৌঁছেছি: ট্রাম্প
- মানিকগঞ্জে গরুবাহী ট্রাক–মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৮
- নালিতাবাড়ীতে বিকাশ ব্যবসায়ীর গতিরোধ করে আড়াই লাখ টাকা ছিনতাই
- চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫ জনকে পিটেয়ে আহত
- প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
- হাটে সুস্থ গরু চেনার উপায় জেনে নিন
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চান ত্রাণমন্ত্রী
- রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুর গলাকেটে হত্যা
- বাড়ির উঠানের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
- সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ইরান যুদ্ধের ধাক্কায় হুমকিতে ইসরায়েলের অর্থনীতি
- মোরেলগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি বিল্লালের
- রাজধানীতে প্রবাসীর খণ্ডিত লাশ উদ্ধার, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- ৩২ বার এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন নেপালের কামি রিতা শেরপা
- নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
- নীলফামারী-সৈয়দপুর রেলপথে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল
- নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে সৈয়দপুর-চিলাহাটি রুটে চলাচল বন্ধ
- সাতক্ষীরায় অন্তঃসত্তা স্ত্রীকে জবাই করে হত্যা
- আজ সে গেছে, কাল হয়তো আমাদের পালা
- বাগেরহাটের সাংবাদিকের ছবি এডিট করে ফেসবুকে অপপ্রচারে থানায় জিডি
- ফকিরহাটে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
- একসঙ্গে এসএসসি পাস মা-মেয়ের, মায়ের নম্বর বেশী
- কুরবানির মাংস সংরক্ষণে যা জানা জরুরি
- শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাই আটক
- মিজানুর রহমান সিনহা আর নেই
- স্বামীকে হত্যা করে টুকরো টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা স্ত্রী
- ভোলায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক
- বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং, আটক ২
- নরসিংদী জেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযানে ৪ জন আটক ও কারাদন্ড
- ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- দুর্নীতির মামলায় আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর
- নরসিংদী পৌর নির্বাচন সামনে রেখে ফেসবুকে সরব এস এম কাইউম
- শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, রূপা ও মোজাম্মেল বাবু
- মাদকে সয়লাব সারাদেশ
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
- রাজবাড়ীতে বেড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ, আটক ১
- শত্রুর সামনে কখনো নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান
- ক্ষেতের ভেতর থেকে পাইপগান-রামদাসহ যুবক গ্রেপ্তার
- হরমুজ অবরোধে ৬৫ জাহাজ ঘুরিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
- রাজবাড়ীর পথে আগুনরাঙা কৃষ্ণচূড়া
- শাপলা চত্বরের ঘটনায় ৩২ হত্যার প্রাথমিক প্রমাণ মিলেছে
- বাম ঘাঁটি ভেঙে কেরালায় মুসলিম তরুণীর ঐতিহাসিক জয়
- নবম পে স্কেলে শিক্ষকদের মূল বেতনের কত শতাংশ বাড়বে
- গ্রেপ্তার এড়াতে দুবাইয়ে পলাতক সেই রন হক শিকদারের মৃত্যু
- এডিসি মাহমুদা ইস্যুতে বদলি ও আদেশের পালাবদল
- সৈয়দপুরে নারী-পুরুষ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচী কর্মশালা
- দল বদল করছি না,পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব
- মার্কিন অবরোধ ভেঙে তেল নিয়ে এশিয়ায় পৌঁছাল ইরানের জাহাজ
- ফের হামলার হুমকি দিল ট্রাম্প
- নীলফামারীতে ২৫ কেজি গাঁজা সহ এক যুবক গ্রেফতার
- মাউন্ট মাকালু জয়ের ইতিহাসে প্রথম বাংলাদেশি বাবর আলী
- আজকের স্বর্ণের সর্বশেষ বাজারদর
- সকল নিরপরাধের মুক্তি চাই
- ভোলার ভেদুরিয়ায় এক বিধবার ঘর ভাংচুরের চেষ্টা চলাচ্ছে এক ভূমিদস্যু চক্র
- রামপালে ক্যান্সার কেয়ার সেন্টার ও সেতু নির্মাণ অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম
- ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এলো
- ফকিরহাটে সরকারি প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও ঘুষের অভিযোগ, তদন্তের আশ্বাস
- শেষ বয়সে আশ্রয় হারানোর শঙ্কায় মুক্তিযোদ্ধা সামছুল হক
- আন্তর্জাতিক মানে শ্রমিক অধিকার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন
- ঢাকা দক্ষিণে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করল জামায়াত
- হকার পুনর্বাসনে রাজধানীতে ছয়টি মাঠ নির্ধারিত: ডিএনসিসি প্রশাসক
- ডেমরার কালি কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
দেবহাটায় র্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র্যাবের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় কবির হোসেন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাঝ সখিপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার কবির হোসেন দেবহাটা উপজেলার মাঝ সখিপুর গ্রামের নওসের আলী সরদারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাঝ সখিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিলসহ কবির হোসেনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ফেন্সিডিল ও তাকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
শিল্পপতি আব্দুল কাদির মোল্লার কাজ বন্ধ
নরসিংদী পৌরসভার ফুটপাত দখলের অভিযোগের সত্যতা পেয়েছে পৌর কর্তৃপক্ষ। ফুটপাত দখলের সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিয়ে শিল্পপতি আব্দুল কাদির মোল্লার নির্মাণস্থলের টিনের বেড়া অপসারণ করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
পৌর প্রশাসক ও নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা. নাদিরা আখতার জানান, নরসিংদী পৌর এলাকার ডিসি রোডে স্টেডিয়ামের উত্তর পাশে পৌরসভার গাইড ওয়াল ভেঙে এবং ফুটপাতের পাথরের টালি তুলে অবৈধভাবে দখলের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ফুটপাত ও অবকাঠামোর ক্ষতিপূরণ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আদায় করা হবে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় জরিমানাও আদায় করা হবে। ইতোমধ্যে এ বিষয়ে তাকে লিখিত ভাবে নোটিশও দেয়া হয়েছে।
দখলের পর বিষয়টি নিয়ে গত দুই দিন ধরে স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর মধ্যে ঘটনাটি নিয়ে বরাবরের মত মোল্লার কথিত পালিত পুত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে "এআই জেনারেটেড" বলে দাবি করে পোস্ট দেন। পরে ক্ষিপ্ত হয়ে সাধারণ মানুষ বিষয়টি প্রশানের নজরে আনার চেষ্টা করেন।

এরপরই অভিযানে নামে পৌর কর্তৃপক্ষ। তবে অভিযোগের সত্যতা যাচাই করে পৌর কর্তৃপক্ষ সরেজমিনে অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
সৈয়দপুরে রেলওয়ে কোয়ার্টার দখল ও অনিয়মের অভিযোগ
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের বহু কোয়ার্টার দীর্ঘদিন ধরে অবৈধ-দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রেলওয়ের কিছু পরিত্যক্ত বা ক্ষতিগ্রস্ত (ড্যামেজ) কোয়ার্টার অবৈধভাবে দখল, ক্রয়-বিক্রয় ও হাতবদল করা হয়েছে। এর ফলে প্রকৃত রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, সৈয়দপুরের আতিয়ার কলোনী, রসুলপুর, ইসলামবাগ, গোলাহাট, মুন্সিপাড়া, মিস্ত্রিপাড়া, সাহেবপাড়া এবং রেলওয়ে হাসপাতাল সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে অসংখ্য রেলওয়ে কোয়ার্টার বর্তমানে অবৈধভাবে দখল হয়ে আছে।
তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি ও সংশ্লিষ্টদের যোগসাজশে এসব কোয়ার্টার অবৈধভাবে হাতবদল হয়েছে। এতে সরকারি সম্পদের সঠিক ব্যবহার ব্যাহত হচ্ছে এবং রেলওয়ে সম্ভাব্য রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে।
সচেতন মহল দ্রুত দখলকৃত কোয়ার্টারগুলো উদ্ধার করে প্রকৃত রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে নাম উল্লেখ হওয়া সংশ্লিষ্ট কর্মকর্তা মো. শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
সৈয়দপুরে ভেজাল কীটনাশক তৈরির অবৈধ কারখানায় অভিযান
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভেজাল কীটনাশক উৎপাদনের একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল কৃষি উপকরণ জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক নারীকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফরিজ উদ্দিনের স্ত্রী মোছা. সাজিদাকে ভেজাল কীটনাশক প্রস্তুতের সময় হাতেনাতে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন এবং সৈয়দপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩৫০ কেজি প্যাকেটজাত এবং ৪০০ কেজি খোলা অবস্থায় থাকা ভেজাল কীটনাশকসহ মোট ৭৫০ কেজি ভেজাল কৃষি উপকরণ জব্দ করা হয়। পরে সেগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, কৃষকদের সঙ্গে প্রতারণা করে দীর্ঘদিন ধরে এসব ভেজাল কৃষি উপকরণ বাজারজাত করার চেষ্টা চলছিল।
উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, ভেজাল কীটনাশকের ব্যবহার শুধু ফসলের উৎপাদনই ব্যাহত করে না, এটি মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট করে এবং পরিবেশের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভেজাল কৃষি উপকরণ উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।