- ডিমলায় বজ্রপাতে নিহত ১, গৃহবধূ আহত
- নরসিংদীতে ধর্ষিতার পরিচয় ও ভিডিও প্রচার: মামলা, গ্রেপ্তার ১
- সৈয়দপুরে রেলওয়ে জেলা স্কাউটসের বার্ষিক মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
- পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবী ও এক মাদক কারবারির কারাদণ্ড
- কলেজ পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ঢাকা সেন্ট্রাল কলেজ শিক্ষার্থীর
- থানায় স্বেচ্ছাসেবক দল নেতা মারধর: ওসিসহ ৫ পুলিশ সদস্য প্রত্যাহার
- হত্যার ১২ দিন পরও গ্রেপ্তার নেই, বিচারের দাবিতে রাস্তায় পরিবার
- নীলফামারীতে সড়ক অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত
- নালিতাবাড়ীতে উন্নয়ন বঞ্চনার অভিযোগে সাহাপাড়া সড়কে মানববন্ধন
- রেসিডেনশিয়াল ল্যাবরেটরি কলেজে অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
- ভালুকায় উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল, গুণগত মান নিয়ে প্রশ্ন
- সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বনদস্যু বাহিনীর আস্তানা ধ্বংস, আটক ১
- সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব
- সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক, অস্ত্র-গুলিসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
- বরিশালে ইসলামী ব্যাংকে এক ঘণ্টা কলম বিরতি, লেনদেন বন্ধ রেখে বিক্ষোভ
- কোতয়ালী থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে
- কবরের গাছ চুরির ঘটনায় অনন্য দৃষ্টান্ত, ফুলে ভরছে পুরো গ্রাম
- ঘরের মাটির নিচে মিলল মায়ের লাশ, পলাতক ছেলে
- সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে ‘বাউস্ট ক্রিয়েটিভ মাইন্ডস এক্সপো ২.০’ অনুষ্ঠিত
- একদিনে আক্রান্ত ৫৪, মৃত্যু আরও ২ শিশুর
- বরিশালের গৌরনদীতে পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারালো পরিবহন
- রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে দুইজনের মৃত্যু, অসুস্থ দুই
- অবশেষে বিয়ে করলেন ডুয়া লিপা
- ঈদছুটিতে সড়কে মৃত্যুমিছিল, ৬ দিনে প্রাণ গেল ৩৭ জনের
- কিশোরগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা
- ফরিদপুরে টর্চ লাইটের আলো মুখে পড়া নিয়ে সংঘর্ষ, আহত ৪
- সৈয়দপুর পৌরসভায় ১৫ ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন
- ২১ কোটি টাকায় নির্মিত সৈয়দপুর পৌরসভা সুপার মার্কেট দিনে কুকুর, রাতে মাদকসেবীর দখলে
- বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- সৈয়দপুরে নানা আয়োজনে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- নীলফামারীতে নানা কর্মসূচিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন
- নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর কর্মচারীর মৃত্যু: মানসিক নির্যাতনের অভিযোগ, তদন্ত ও বিচারের দাবি
- পঞ্চগড়ে জিয়ার আদর্শ বাস্তবায়নে নতুন কৌশল নিচ্ছেন তারেক রহমান: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল আজ, তদন্ত চূড়ান্ত পর্যায়ে
- ফের কমলো স্বর্ণের দাম
- ডিবির মাদকবিরোধী অভিযানে হামলা, শ্রমিকদল নেতাসহ আটক ৪
- কোরবানির গরু নিয়ে জামালপুর থেকে ঢাকার পথে ক্যাটল স্পেশাল ট্রেন
- বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে পরেছিলো যুবকের রক্তাক্ত লাশ
- নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে সৈয়দপুর-চিলাহাটি রুটে চলাচল বন্ধ
- আলাদীনের প্রদীপের মতোই অবসরের দিনেই শিক্ষক হাতে পেলেন ল্যামগ্রান্ড পত্র
- মোংলায় ট্রলার থেকে পশুর নদীতে পড়ে মাছ ব্যবসায়ী নিখোঁজ
- হরমুজ অবরোধে ৬৫ জাহাজ ঘুরিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
- এডিসি মাহমুদা ইস্যুতে বদলি ও আদেশের পালাবদল
- নীলফামারীতে ২৫ কেজি গাঁজা সহ এক যুবক গ্রেফতার
- ভোলার ভেদুরিয়ায় এক বিধবার ঘর ভাংচুরের চেষ্টা চলাচ্ছে এক ভূমিদস্যু চক্র
- আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- ডেমরার কালি কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
কোতয়ালী থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে
রংপুর মহানগরীর কোতয়ালী থানার ভেতরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিবুল ইসলামকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমানসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাকিবুল ইসলাম দাবি করেন, উদ্ধার হওয়া এক প্রেমিক যুগলকে থানায় এনে জিজ্ঞাসাবাদের সময় এক পুলিশ সদস্য তাদের মারধর করছিলেন। বিষয়টি দেখে তিনি প্রতিবাদ জানালে ওসি আজাদ রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তার ওপর চড়াও হন এবং বেধড়ক মারপিট করেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের আগে নগরীর সিও বাজার এলাকার এক প্রেমিক যুগল নিখোঁজ হলে তাদের পরিবারের পক্ষ থেকে কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ওই যুগলকে উদ্ধার করে বুধবার সন্ধ্যায় থানায় আনা হয়। পরিবারের অনুরোধে বিষয়টি মীমাংসার জন্য স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা থানায় যান। তাদের মধ্যে ছিলেন রাকিবুল ইসলাম।
মারধরের ঘটনায় আহত রাকিবুল ইসলাম অভিযোগ করেন, তিনি মোবাইল ফোনে দলের এক নেতাকে বিষয়টি জানাতে গেলে পুলিশ সদস্যরা তাকে ঘিরে ধরে মারধর শুরু করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং একটি চোখ ফুলে যায়।
তিনি বলেন, “আমি বারবার পরিচয় দিয়েছি যে আমি স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তারপরও আমাকে রাইফেলের বাট দিয়ে আঘাত করা হয়েছে। মাথায় কিল-ঘুষি মারা হয়েছে। আমার দুটি মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
রাকিবুল আরও অভিযোগ করেন, মারধরের পর পুলিশ সদস্যরা তার শরীরে লেগে থাকা রক্ত ধুয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে তিনি সাংবাদিকদের সামনে রক্তমাখা তুলা ও শরীরের আঘাতের চিহ্ন প্রদর্শন করেন।
ঘটনার খবর পেয়ে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। একপর্যায়ে থানা ভবনের কলাপসিবল গেট বন্ধ করে দেওয়া হয়। পরে আহত রাকিবুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার হওয়া প্রেমিক যুগলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
তবে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া প্রেমিক যুগলের দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে। রাকিবুল ইসলামকে মারধরের কোনো ঘটনা ঘটেনি।
শরীরে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ প্রসঙ্গে তিনি বলেন, “অনেক সময় ছোটখাটো কারণেও রক্ত বের হতে পারে।”
রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, “এ ধরনের কোনো অভিযোগ পেলে বিধি অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”